আক্রান্ত কর্মীদের আগে ঘরে ফেরান! কুণাল ঘোষের সঙ্গে ছবি ভাইরাল হতেই দলের মধ্যেই সমালোচনার মুখে দিলীপ
বিধানসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকে বিদ্রোহ বিজেপিতে! একের পর এক নেতা মুখ খুলতে শুরু করেছে। কার্যত নেতৃত্ব বদলেরও দাবি ওঠে। এমনকি এও গুঞ্জন তৈরি হয় যে সম্ভবত দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হচ্ছে।
বিধানসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকে বিদ্রোহ বিজেপিতে! একের পর এক নেতা মুখ খুলতে শুরু করেছে। কার্যত নেতৃত্ব বদলেরও দাবি ওঠে। এমনকি এও গুঞ্জন তৈরি হয় যে সম্ভবত দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হচ্ছে।
যদিও এখনও এই বিষয়ে স্পষ্ট কোনও বার্তা নেই দিল্লির তরফে। বরং দিলীপ ঘোষকে সামনে রেখেই বিজেপিতে বিদ্রোহ দমানোর চেষ্টা করছেন দিল্লির কেন্দ্রীয় নেতারা। এই অবস্থাতে ফের একবার দিলীপ ঘোষকে তোপ বিজেপি নেতার।

বিয়ে বাড়িতে মুখোমুখি কুণাল-দিলীপ!
গত কয়েকদিন আগে এক অনুষ্ঠানে অংশ নেন দিলীপ ঘোষ। সেখানে ছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। কুণাল ঘোষের সঙ্গে আলোচনাতে মত্ত দিলীপ ঘোষ। আর সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। আর ভাইরাল হতেই শুরু বিতর্ক। রাজনৈতিকভাবে দুজন আলাদা দলের। এই মুহূর্তে রাজ্যে প্রধান বিরোধী শক্তি বিজেপি। কার্যত সকাল-বিকেল কুণাল দিলীপক-দিলীপ-কুণালের রাজনৈতিকভাবে তর্ক বিতর্ক চলছে। আর সেখানে দাঁড়িয়ে এই ছবি কার্যত দলের মধ্যে দিলীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে।

দিলীপকে খোঁচা বিজেপি নেতার
এই ছবি ভাইরাল হতেই দলের মধ্যেই বিতর্কের মধ্যে পড়েছেন এই বিজেপি। দিলীপের সঙে কুণালের একাধিক ছবি পোস্ট করে বীরভূমের এক বিজেপি নেতার তোপ দেগেছেন দিলীপ ঘোষের বিরুদ্দে। নানুরের মণ্ডল সভাপতি চন্দ্রচূড় ঘোষ ফেসবুকে লেখেন, "কর্মীরা এখন ঘরছাড়া, তাদের ঘরে ঢোকানোর ব্যবস্থা করুন। ভোজ তো পরেও খাওয়া যাবে।" কার্যত বিস্ফোরক এই পোস্ট ঘিরে তোলপাড় জেলার রাজনীতি। একের পর এক বিজেপি নেতা মন্ডল সভাপতির পোস্টের নীচে কমেন্ট করতে থাকে। কার্যত ভাইরাল হয়ে যায়। ব্যাপক বিতর্ক হওয়ার পর ওই পোস্টটি মুছে দেন বিজেপি নেতা।

পোস্টে রয়েছে 'রিজাইন দিলীপ ঘোষ' হ্যাজট্যাগ!
ভোটের ফল প্রকাশের পর থেকে দিলীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। দলের বাইরে তো বটে, ঘরের মধ্যেও সমালোচনার মুখে পড়তে হয় দিলীপ ঘোষকে। ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। তাঁর পোস্ট করা স্ক্রিনশটটির একদম শেষে হ্যাজট্যাগ দিয়ে গ্রিন রঙে লেখা হয়েছে, 'রিজাইন দিলীপ ঘোষ'। এই পুরো স্ক্রিনশটটি সোমবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট করেন তথাগত বাবু৷ সঙ্গে একটি লাইন যোগ করে ইংরাজিতে প্রশ্ন তোলেন, 'এটা কি সত্যি?'

বহু কর্মী ঘর ছাড়া!
ভোট পরবর্তী হিংসা নিয়ে লড়াই করছে বিজেপি। তাঁদের দাবি, বহু মানুষ ঘর ছাড়া। মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন এই বিষয়ে কিছুই করছে না বলে অভিযোগ। একাধিক মামলা চলছে। খোদ দিলীপ ঘোষ নিজে বলেছেন, এই মুহূর্তে সবথেকে বড় বিষয় বিজেপি কর্মীদের ঘরে ফেরানো। নিরাপত্তা দেওয়া। আর সেখানে দাঁড়িয়ে কুণাল ঘোষের সঙে ছবি তীব্র সমালচনার মুখে দিলীপ ঘোষ। যদিও এই ছবি নিয়ে এখনও কোনও মন্তব্য করতে চাননি বিজেপির রাজ্য সভাপতি।












Click it and Unblock the Notifications