Birbhum: শীতলকুচির ঘটনাই কি কাল হল? কেষ্টর গড়ে বাতিল দেবাশিস ধরের প্রার্থী পদ

দ্বিতীয় দফার ভোটের মাঝেই বড় খবর। বাতিল হয়ে গেল বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের প্রার্থী পদ। নো ডিউ সার্টিফিকেট জমা না দেওয়ায় তার প্রার্থী পদ বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই নিয়ে তিনি আইনি পথ নেবেন বলে জানিয়েছেন।

বিধানসভা ভোটে শীতলকুিচতে গুলি চালনার ঘটনায় অভিযুক্ত ছিলেন দেবাশিস ধর। সেসময় তিনি সেখানকার আইপিএস অফিসার ছিলেন। তারপরে তাঁকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছিল। সেখান থেকে আইপিএস চাকরি ছেড়ে তিনি বিজেপিতে যোগ দেন তিনি। তারপরেই বিজেপি তাঁকে বীরভূম কেন্দ্রে প্রার্থী করে।

Debasis Dhar

দেবাশিস ধরকে প্রার্থী করার পর এই নিয়ে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত প্রকাশ্যে অভিযোগ করেছিলেন যার হাতে এখনও রক্তের দাগ লেগে রয়েছে তাকে বিজেপি প্রার্থী করেছে। কয়েকদিন আগে বীরভূনে িনর্বাচনী প্রচার থেকে সরাসরি নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি দেবাশিস ধরকে নিশানা করে বলেছিলেন এখনও অপরাধ থেকে মুক্ত নন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমেরক সভা থেকে রীতিমতো নিশানা করে বলেছিলেন শীতলকুচিতে চারজনকে গুলি করে মারা হয়েছিল। তার অপরাধের সাজা এখনও ঘোষণা করা হয়নি। তারপরেও বিজেপি তাকে প্রার্থী করেছে বলে কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাোধ্যায়। যদিও দেবাশিস ধর পাল্টা দাবি করেছিলেন তাঁকে নিশানা করা হয়েছে। তিনি গুলি চালানোর নির্দেশ দেননি। মুখ্যমন্ত্রী তাঁকে ফাঁসিয়েছে।

এদিকে দেবাশিস ধরের প্রার্থী পদ বাতিল হলেও বিজেপি কিন্তু বিকল্প প্রার্থী তৈরি করে রেখেছিলেন। গতকালই বিজেপির আরেক প্রার্থী দেবতনু ভট্টাচার্য । আরএসএস শাখার নেতা দেবতনু ধর। গতকালই তিনি মনোনয়ন পত্র জমা দিয়ে দিয়েছেন। তাহলে কি দেবাশিস ধরের প্রার্থী পদ বাতিল হবে আঁচ করেই আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল তৃণমূল কংগ্রেস।

এদিকে জানা গিয়েছে কলকাতায় আসছেন দেবাশিস ধর। এবং তিনি আইনি পথে তাঁর প্রার্থী পদ বাতিলের ঘটনাটি চ্যালেঞ্জ জানাবেন বলে জানিয়েছে। বিজেপির প্রার্থী পদ বাতিল হওয়া নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়ও। প্রথম থেকেই দেবাশিস ধরতে এই কেন্দ্রে প্রার্থী করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। অবশেেষ ইচ্ছে করেই কি বিজেপি তাকে সরিয়ে দিল এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। কেষ্ট না থাকলেও এবার বীরভূমে লোকসভা ভোট হাইভোল্টেজ হতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+