চাবি খুঁজে পেল না সিবিআই, তালা ভাঙল পরিবারের সদস্যরা! একপ্রস্থ নাটক বগটুইয়ে

বগটুইয়ে ফের ঘটে গেল একপ্রস্থ নাটক। বগটুই গণহত্যা-কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের দেহ বাড়িতে পৌঁছতেই নাটক উঠল চরমে। লালনের দেহ বাড়িতে প্রবেশ করাবে কি, চাবিই খুঁজে পেল না সিবিআই।

বগটুইয়ে ফের ঘটে গেল একপ্রস্থ নাটক। বগটুই গণহত্যা-কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের দেহ বাড়িতে পৌঁছতেই নাটক উঠল চরমে। লালনের দেহ বাড়িতে প্রবেশ করাবে কি, চাবিই খুঁজে পেল না সিবিআই। সিবিআই আধিকারিকরা হন্যে হয়ে খুঁজেও চাবির হদিশ পেলেন না।

চাবি খুঁজে পেল না সিবিআই, তালা ভাঙল পরিবারের সদস্যরা

শেষে সিবিআই আধিকারিকদের সামনেই ভাঙা হল গেটের তালা। সিবিআইয়য়ের অনুমতিক্রমে লালন শেখের বাড়ির সদস্যরা ভাঙলেন বাড়ির মেন গেটের তালা। তারপর ঘরে ঢুকেই তাঁদের মাথায় হাত। লালন শেখের দেহ বাড়িতে আনার পর থেকেই পরত পরতে নাটক জমজমাট।

লালনের স্ত্রী আবেদন করেছিলেন মৃত লালনের দেহ রাখার জন্য যেন বাড়ি খুলে দেওয়া হয়। সিবিআই তদন্তের স্বার্থে লালনের বাড়ির গেটের তালা সিল করে দিয়ে গিয়েছিল। লালনের স্ত্রী রেশমা বিবির আবেদনে সাড়া দিয়ে তালার উপরে সিল খুলে দিলেন সিবিআই আধিকারিকরা।

কিন্তু মিলল না গেটের চাবি। এতদিন লালনের বাড়ির গেটের চাবি ছিল সিবিআইয়ের কাছে। চাবি না মেলায় সিবিআই আধিকারিক ও রামপুরহাট থানা পুলিশের সামনেই গেটের তালা ভাঙলেন লালনের স্ত্রী। কিন্তু গেট খুলতেই দেখা গেল লালনের বাড়িতে সবকিছু লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে।

লালনের বাড়িতে লকার ভাঙা। লকারের কভার পড়ে রয়েছে নীচে। তার ভিতরে থাকা টাকা ও গয়না উধাও হয়ে গিয়েছে। ফলে ফের সেই টাকা খোয়ানোর অভিযোগ উঠল লালানের পরিবারের তরফে। এর আগে লালনের স্ত্রী অভিযোগ করেছিল, সিবিআই তার উপর চাপ সৃষ্টি করেছিল, হয় হার্ডডিস্ক দাও, নতুবা ৫০ লক্ষ টাকা দাও। সেই টাকা দিতে না পারায় হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

পরিবারের অভিযোগ, জেরার নামে হার্ডডিস্ক চেয়ে লালনকে প্রতিদিন মারধর করা হত। রবিবার লালনকে বগটুইয়ে নিয়ে এসেছিল সিবিআই। সিবিআই আধিকারিকরা তাকে এতটাই মারধর করেছিল যে লালনের দাঁড়ানোর ক্ষমতা ছিল না। সিবিআই বারবার ৫০ লক্ষ টাকা চাইত।

এদিন বাড়িতে ঢুকেই লালনের পরিবারের সদস্যরা বলেন, কোথায় হার্ডডিস্ক। বাড়ির সব কিছু লন্ডভন্ড হয়ে রয়েছে। চুবি হয়ে গিয়েছে সব। কিন্তু সিবিআই সিল করে দেওয়ার পর বাড়িতে কী করে চুরি হল, সিবিআই কোনও টের পেল না, তা নিয়েও তদন্ত দাবি করা হয়। এদিন লালনের স্ত্রী আরও দাবি করেন, সিবিআই তাঁকে হুমকি দিয়েছিল, টাকা দিলি না তো! ১২টার পর থেকে আমরা খেল শুরু করে দিচ্ছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+