গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনার কবলে কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর
গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর। দুর্ঘটনার জেরে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছে তাঁকে।

কাঁচা বাদাম গান গেয়ে কার্যত বিশ্বজোড়া নামডাক হয়েছে তাঁর। তিনি বীরভূমের সামান্য বাদাম বিক্রেতা থেকে আজকে হয়েছেন কাঁচা বাদাম গানের স্রষ্টা ভুবন বাদ্যকর। গত কয়েক মাস ধরে তাঁর গানের দৌলতে তিনি পশ্চিমবঙ্গ তথা ভারত ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছেন। ভাইরাল হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁরই গান থেকে অসংখ্য মিউজিক ভিডিও, রিল, মিম তৈরি হয়েছে। তিনি পুরভোটের প্রচার করেছেন। আবার টিভির রিয়েলিটি শোয়ে হাজির হয়ে ছোটপর্দা কাঁপিয়েছেন।
জানা গিয়েছে, ভুবন বাদ্যকর কিছুদিন আগে একটি সেকেন্ড হ্যান্ড চারচাকা গাড়ি কিনেছিলেন। সেই গাড়ি চালানো শিখতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে। গাড়িটি গিয়ে একটি দেওয়ালে ধাক্কা মারলে চালকের আসনে বসা ভুবন আঘাত পান। জানা গিয়েছে, দুর্ঘটনার পরে ভুবনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাঁর শারীরিক পরীক্ষা হয়েছে। তাঁর বুকে এবং মুখে আঘাত লেগেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।












Click it and Unblock the Notifications