Lok Sabha Election: রণক্ষেত্র গড়বেতা, বিজেপি প্রার্থী প্রণত টুডু বললেন, বেঁচে ফিরতে পারলাম
Lok Sabha Election 2024: রণক্ষেত্র গড়বেতা। বিজেপি প্রার্থী এবং তাঁর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ব্যাপক ইটবৃষ্টি। কোনও রকমে প্রাণে বাঁচলেন বিজেপি প্রার্থী প্রণত টুডু। ঘটনায় মাথা ফাটল তাঁর সঙ্গে থাকা এক সিআইএসএফ জওয়ানের। কোনও রকমে পালিয়ে বাঁচলেন অন্যান্য জওয়ানরাও।
ঘটনায় আক্রান্ত সংবাদমাধ্যমও। একাধিক সংবাদমাধ্যমের গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। অ্যাকশন রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন। পুলিশ সুপারের সঙ্গে কথা বললেন খোদ মুখ্য নির্বাচন কমিশন (Election Commission of India) ।

আজ শনিবার ষষ্ঠ দফায় বাঁকুড়া, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া এবং বিষ্ণুপুর লোকসভা আসনে নির্বাচন চলছে। ভোট শুরুর পর থেকেই একাধিক কেন্দ্র থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসে। কোথায় ভোট দিতে বাধা তো কোথাও ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ। তেমনই অভিযোগ পেয়ে গড়বেতায় হোগলাপতা বলে একটি এলাকায় পৌছন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু। তাঁকে দেখা মাত্রই ঘিরে ধরে চলে বিক্ষোভ। বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা হলে তা শুনতে নারাজ ছিল।
আর তার মধ্যেই রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়ে যায়। বিজেপি প্রার্থী এবং তাঁর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে শুরু হয় ব্যাপক ইটবৃষ্টি। লাগাতার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেও ব্যর্থ হন প্রণত টুডু। প্রশাসনের কাউকে ফোনে পাননি তিনি। ইটের আঘাতে রক্তাত্ব হন বিজেপি প্রার্থীর সঙ্গে থাকা একাধিক সিআইএসএফ জওয়ান। এমনকি মাথা ফাটে একজনের। আক্রান্ত হয়েছেন প্রার্থী প্রণত টুডু নিজেও। এমনকি তাঁর গাড়িও ভাঙচুর করা হয়েছে।
কোনও রকমে ভাঙা গাড়ি নিয়েই এলাকা ছাড়েন বিজেপি নেতা। বলেন, ঝাড়গ্রামকে সন্দেশখালি বানিয়ে রেখেছে। আমাদের ভোটারদের ভয় দেখানো হচ্ছিল। ভোট দিতেও দেওয়া হচ্ছিল না । আর সেই খবর পেয়েই এসেছিলাম। আর এরপরেই এই অবস্থা। সঙ্গে আমার নিরাপত্তারক্ষীরা ছিল বলে বেঁচে ফিরতে পারলাম, মন্তব্য প্রণত টুডু।
ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর এলাকায় পৌছয় কিআরটি বাহিনী। পাঠানো হয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনীকে। তাও নির্বাচন কমিশনের ততপরতায়। ফলে ঘটনা মোটেই ভালো চোখে নেয়নি নির্বাচন কমিশন। পুরো ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। এমনকি মুখ্য নির্বাচন কমিশনার নিজে সে জেলার পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন বলে খবর। সংবাদমাধ্যমের গাড়ি ভাঙচুর নিয়েও কমিশন ক্ষুব্ধ বলে খবর।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications