অসিত মাল VS শ্যামলী প্রধান VS পিয়া সাহা! বোলপুরে এবার চূড়ান্ত লড়াই, জেনে নিন এই কেন্দ্রের ইতিবৃত্ত
প্রথম তিন দফায় ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। এবার ২০২৪-এর লোকসভা যুদ্ধে চতুর্থ দফার ভোটগ্রহণের অপেক্ষা। এই দফায় বাংলায় আটটি কেন্দ্রে ভোট হচ্ছে।
বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বীরভূম ও বোলপুরে ভোট হবে এই দফায়। তার আগে ফিরে দেখা বোলপুরের ভোট-ইতিহাস।

একনজরে বোলপুর
- বাংলার ৪২ টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৪১ নম্বর কেন্দ্র হল বোলপুর। ১৯৭১-এর থেকে ১৯৮৫ পর্যন্ত এই কেন্দ্রের সাংসদ নির্বাচিত ছিলেন সিপিএম-এর শরদিশ রায়। তিনি কংগ্রেসের নীহার দত্তকে পরাজিত করেছিলেন। তার আগে এই কেন্দ্রটি কংগ্রেসের দখলে ছিল।
- কিন্তু ১৯৮৫ সালেই এই কেন্দ্রে উপনির্বাচন হয়। সেই নির্বাচনে প্রার্থী ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। বিপক্ষে সিদ্ধার্থশঙ্কর রায়।
- উপনির্বাচনে দেড়গুণের বেশি ভোটে কংগ্রেস প্রার্থী সিদ্ধার্থশঙ্কর রায়কে পরাজিত করেন সোমনাথ চট্টোপাধ্যায়। এরপর থেকে টানা ২০০৯ সাল পর্যন্ত এই কেন্দ্রের সাংসদ ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। ২০০৪-এর ভোটে জেতার পর লোকসভার অধ্যক্ষও হয়েছিলেন তিনি।
কোন কোন বিধানসভা
বোলপুর লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটি বিধানসভা কেন্দ্র। যার মধ্যে চারটি বীরভূম জেলায় অবস্থিত। কেন্দ্রগুলি হল, বোলপুর, নানুর, লাভপুর এবং ময়ূরেশ্বর। বাকি তিনটি কেন্দ্র পাশের জেলা পূর্ব বর্ধমানের মধ্যে রয়েছে। কেন্দ্রগুলি হল কেতুগ্রাম, মঙ্গলকোট এবং আউসগ্রাম।
১৯৭১ থেকে ২০১৪
- ১৯৭১-এ এই কেন্দ্রের সাংসদ ছিলেন শরদিশ রায়। ১৯৮৫ তে এই কেন্দ্রের সাংসদ হন সোমনাথ চট্টোপাধ্যায়। এরপর থেকে নির্বাচন গুলিতে নিজের সঙ্গে নিকটবর্তী প্রার্থীর ব্যবধান বাড়িয়ে গিয়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। ১৯৮৯ সালের নির্বাচনে কংগ্রেস প্রার্থীর সঙ্গে তাঁর ব্যবধান ছিল ১৬৩,৫৯৩। ১৯৯১-এ কংগ্রেস প্রার্থী জীবন মুখোপাধ্যায়ের সঙ্গে ব্যবধান ছিল প্রায় ২ লক্ষ ২৬ হাজারের বেশি।
- ১৯৯৬ সালে সিপিএম প্রার্থী সোমনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেস প্রার্থীর ব্যবধান ছিল ২ লক্ষ ৫৩ হাজারের বেশি। ১৯৯৮-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌর হরি চন্দ্রের সঙ্গে তাঁর ব্যবধান ছিল ২ লক্ষ ৫১ হাজারের বেশি।
- ১৯৯৯ সালে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী ছিলেন সুনীতি চট্টরাজ। ওই নির্বাচনে তাঁর সঙ্গে সোমনাথ চট্টোপাধ্যায়ের ব্যবধান ছিল ১ লক্ষ ৮৬ হাজারের বেশি। ২০০৪-এর নির্বাচনে তৃণমূল প্রার্থী নির্মল মাঝিকে ৩ লক্ষ ১০ হাজারের বেশি ভোটে হারিয়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়।
- ২০০৯ সালে বোলপুর কেন্দ্রে সিপিএম প্রার্থী বদল করে। কেন্দ্রটি সংরক্ষিতও হয়ে যায় ২০০৯ সাল থেকে। এতদিন বীরভূম কেন্দ্র থেকে জয়ী প্রার্থী রামচন্দ্র ডোমকে বোলপুরের প্রার্থী করা হয়। তিনি তৃণমূলের অসিত মালকে একলক্ষ ২৬ হাজারের বেশি ভোটে হারিয়ে দেন।
২০১৪-র নির্বাচনের ফল
২০১৪ সালে ওই কেন্দ্রে নতুন প্রার্থী দেয় তৃণমূল। বিশ্বভারতীয় অধ্যাপক অনুপম হাজরাকে প্রার্থী করে তৃণমূল। তিনি সিপিএম প্রার্থী রামচন্দ্র ডোমকে ২ লক্ষ ৩৬ হাজারেরবেশি ভোটে হারিয়ে দেন।
২০১৯-র নির্বাচনের ফল
বোলপুর কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হয় অসিত মাল। তিনি প্রায় সাত লক্ষ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির রামপ্রসাদ দাস। সিপিআইএমের রামচন্দ্র ডোম চলে যান তৃতীয়স্থানে।
২০২১-এর বিধানসভা নির্বাচনের ফল
বোলপুর, নানুর, লাভপুর এবং ময়ূরেশ্বর, কেতুগ্রাম, মঙ্গলকোট এবং আউসগ্রাম ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল এই সাতটি কেন্দ্র থেকেই জয়ী হয়।
ইতিহাস-ভূগোল
বীরভূমকে বলা হয় লাল মাটির দেশ। ছোট নাগপুরের মালভূমির অংশ। এই জেলার ইতিহাসে অনেক সাংস্কৃতিক ও ধর্মীয় আন্দোলন হয়েছে। শান্তিনিকেতনে রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। অজয় নদ বীরভূম ও পূর্ব বর্ধমানের মধ্যে সীমানা তৈরি করেছে। উত্তরে রয়েছে ঝাড়খণ্ড, পশ্চিমে রয়েছে মুর্শিদাবাদ।
অর্থনীতি
এই জেলা কৃষি প্রধান। ৭৫.০৯ শতাংশ মানুষ কৃষির ওপরে নির্ভরশীল। তুলা, রেশন, তাঁত ছাড়াও পাথরের খনি এবং ধাতু ও মাটির জিনিসের জন্য বিখ্যাত এই জেলা।
(তথ্য সহায়তা উইকিপিডিয়া)
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications