তৃণমূলের শেখানো বুলি বলছেন বাসুদেব বাউল, ফেসবুক পোস্টের পাল্টা দাবি অনুপম হাজরার

তৃণমূলের শেখানো বুলি বলছেন বাসুদেব বাউল, ফেসবুক পোস্টের পাল্টা দাবি অনুপম হাজরার

তৃণমূলের শেখানো বুলি বলছেন বাসুদেব বাউল। এতোই যদি বাউলদের প্রতি আবেগ তাহলে গত ১০ বছরে কেন বাসুদেব বাউলের কথা মনে পড়েনি তৃণমূল কংগ্রেসের। বুধবার পাল্টা আক্রমণে তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন বিজেপি নেতা অনুপম হাজরা। তিনি দাবি করেছেন অমিত শাহ যেখানে যেখানে মধ্যাহ্ন ভোজন করেছেন সেখানে সেখানে ঝাঁপিয়ে পড়ে সাহায্য করেছে তৃণমূল কংগ্রেস। অনুব্রত মণ্ডলের ভয়েই এই কথা বলছেন বাসুদেব বাউল এমনই দাবি করেছেন অনুপম হাজরা।

বাসুদেব বাউলকে সাহায্য তৃণমূলের

বাসুদেব বাউলকে সাহায্য তৃণমূলের

অমিত শাহ চলে যাওয়ার পরেই তৃণমূলের দরবারে বাসুদেব বাউল। দরিদ্র বাসুদেব বাউলের সাহায্যে এগিয়ে আসেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর মেয়ের ডিএড পড়ার বন্দ্যোবস্ত করে দেন তিনি। তারপরেই মুখ খোলেন বাসুদেব বাউল। তিনি অভিযোগ করেন নিজের অবস্থার কথা জানানোর সুযোগই দেওয়া হয়নি অমিত শাহের কাছে। নিজে রেশনের চাল খান এদিকে অমিত শাহের জন্য মিনিকিট চাল কিনে খাবারের আয়োজন করেছিলেন।

অনুপমের অভিযোগ

অনুপমের অভিযোগ

বাসুদেব বাবুর ভোল বদলের পরেই অনুপম হাজরা ফেসবুক পোস্টে জানিয়েছেন, তৃণমূলের শেখানো বুলি বলছেন বাসুদেব বাউল। অমিত শাহ রাজ্যে এসে যাংদের বাড়িতেই মধ্যাহ্ন ভোজন করছেন তাঁদেরই সাহায্য করে আসছে তৃণমূল। অমিত শাহ খেলে যদি কোনও গরিব পরিবার সাহায্য পায় তাহলে ক্ষতি কোথায়। তৃণমূল কংগ্রেস যদি এতোই বাউল দরদী হতো তাহলে ১০ বছরে বাউলদের কোনও উন্নতি হয়নি কেন। পারুলডাঙার বাসিন্দা বাসুদেব বাউল। এতোদিন ধরে তাঁর সংসারের খোঁজ নেননি কেন অনুব্রত মণ্ডলরা এমনই অভিযোগ করেছেন অনুপম হাজরা।

মমতার সভায় থাকবেন বাসুদেব

মমতার সভায় থাকবেন বাসুদেব

আগামী ২৯ ডিসেম্বর বোলপুরে মহামিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডাকবাংলো মাঠ থেকেই শুরু হবে মিছিল। তবে চৌরাস্তায় শেষ হবে না সেই মিছিলের পরিসর হবে আরও দীর্ঘ। এরই মধ্যে কোমর কষেছেন অনুব্রত মণ্ডলরা। সেই মহা মিছিলেন অংশ নেবেন বাসুদেব বাউলওয অনুব্রত মণ্ডল বলেছেন ১০০০ বাউলের মধ্যে বাসুদেব বাউলও সেদিন থাকবেন মমতার সভায়।

তৃণমূলের আশ্রয়ে না গেলে বিপদ

তৃণমূলের আশ্রয়ে না গেলে বিপদ

অমিত শাহ বাসুদেব বাউলের বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারার পর তাঁকে একরকম হাইজ্যাক করেছে তৃণমূল কংগ্রেস। তাঁর সংকট হতে পাের এই আশঙ্কা করেই বিজেপি কিছু করতে চাইছে না। গরিব মানুষের জন্য অনেক প্রকল্পই রয়েছে কেন্দ্রের কাছে কিন্তু মমতা সরকার সেটা কার্যকর করতে দেন না। ফেসবুক পোস্টে পাল্টা আক্রমণ শানিয়েছেন অনুপম হাজরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+