Anupam Hazra: বরখাস্ত হয়েই ফেসবুকে বোমা ফাটালেন অনুপম, চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি নেতার
অবশেষে পদ থেকে অপসারিত বিজেপি নেতা অনুপম হাজরা। গতকালই নাড্ডা-শাহের উপস্থিতিতেই সেই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। তার পরেই ফেসবুকে বোমা ফাটিয়েছেন বিজেপি েনতা। তিনি লিখেছেন পদ ফিরিয়ে দেওয়ার জন্য তাঁকে তিনটি শর্ত দেওয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য বিধানসভা ভোটে বিজেপির খারাপ ফলের পরেই বঙ্গবিজেপির একাধিক নেতার বিরুদ্ধে মুখ খুলেছিলেন অনুপম হাজরা। প্রকাশ্যেই তিনি দাবি করেছিলেন অনেককেই দলে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল এবং যাঁদের গুরুত্ব দেওয়া হয়েছে তারা কোনও কাজই এতোদিন সংগঠনের জন্য করেনি।

তারপর থেকে বঙ্গবিজেপি নেতাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন অনুপম হাজরা। এই নিয়ে দলের শীর্ষ নেতত্বরা একাধিকবার সতর্কও করেছেন তাঁকে। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। বঙ্গ বিজেপি নেতদের বিরুদ্ধে বারবার ক্ষোভ উগরকে দিয়েছেন তিনি।
এমনকী রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও একাধিকবার তোপ দেগেছেন তিনি। প্রকাশ্যেই অভিযোগ করেছিলেন যে বঙ্গ বিজেপির নেতারা প্রকৃত বিজেপি কর্মীদের কাজ করতে দিচ্ছেন না। তাঁদের জন্য বঙ্গ বিজেপি পর পর ভোটে খারাপ ফল করছে। তারপরেই আবার তাঁর বিরুদ্ধে এক প্রকার পদক্ষেপের তোরজোর শুরু হয়।
শেষে অমিত শাহের নির্দেশেই পদ থেকে সরিয়ে দেওয়া হয় অনুপম হাজরাকে। তার তিন ঘণ্টা পরেই অনুপম ফেসবুক পোস্টে দাবি করেছেন, তাঁকে দলের পক্ষ থেকে তিনটি শর্ত দেওয়া হয়েছে। সেই তিনটি শর্ত মানলে তবেই তাঁকে পদে ফের বহাল করা হবে। তবে কি সেই তিনটি শর্ত দেওয়া হয়েছে তাঁকে সেটা বিশদে জানাননি।
প্রসঙ্গত উল্লেখ্য গতকাল রাজ্যে এসেছিলেন অমিত শাহ। তিনি একাধিক জায়গায় গিয়েছেন। কালীঘাটের মন্দিরে পুজো দিয়েছেন। তারপরে দফায় দফায় তিনি বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তারপরেই অনুপম হাজরারা বিরুদ্ধে পদক্ষেপ করা হয়।












Click it and Unblock the Notifications