রবীন্দ্রনাথকে ছোটবেলায় কোলে নিতে অনীহা! 'ডাক্তারবাবু'র জ্ঞান নিয়ে কটাক্ষ অনুব্রতের
বিশ্বভারতীতে (viswabharati university) রবীন্দ্রনাথকে (rabindranath tagore) নিয়ে অনুষ্ঠান। সেখানেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার (subhas sarkar) বলেন রবীন্দ্রনাথ কালো ছিলেন, সেই কারণে তাঁর মা এবং বাড়ির অন্
বিশ্বভারতীতে (viswabharati university) রবীন্দ্রনাথকে (rabindranath tagore) নিয়ে অনুষ্ঠান। সেখানেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার (subhas sarkar) বলেন রবীন্দ্রনাথ কালো ছিলেন, সেই কারণে তাঁর মা এবং বাড়ির অন্যরা কোলে নিতেন না। যা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন তৈরি হয়। যদিও জবাব দিয়েছেন অনুব্রত মণ্ডল (anubrata mondal)। রবীন্দ্রনাথ সম্পর্কে মন্ত্রীর জ্ঞান নিয়ে কটাক্ষ করেছেন তিনি।

বিশ্বভারতীর অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী
এদিন বিশ্বভারতীয় সেন্ট্রাল লাইব্রেরিতে কেন্দ্রীয় মন্ত্রীকে সম্মান জানানোর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে বিশ্বভারতীয় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ছাড়াও ছিলেন বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা এবং দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা। সেখানেই কেন্দ্রীয় মন্ত্রী বলেন কবিগুরু রবীন্দ্রনাথের বাড়ির চেহারাগুলো দেখলে দেখা যাবে সবার রং ছিল ফর্সা। সেক্ষেত্রে কবিগুরুর গায়ের রংও ফর্সা ছিল। তবে ফর্সার সংজ্ঞা দিতে গিয়ে সুভাষ সরকার বলেন, একপ্রকার হল টকটকে হলুদ আর একপ্রকার হল একটু লাল ভাব। কবিগুরু ছিলেন দ্বিতীয় ধরনের। তাঁর মা ছাড়াও বাড়ির অনেকেই কালো বলে ছোটবেলায় তাঁকে কোলে নিতেন না। সেই রবীন্দ্রনাথই বিশ্বজয় করেছিলেন।

নতুন করে বিতর্ক
কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যের পরেই বিভিন্ন মহলে বিতর্ক ছড়ায়। পাশাপাশি বিশ্বভারতীর কাজে বিজেপিকে জড়ানোর অভিযোগ উঠেছে উপাচার্যের বিরুদ্ধে। সেই পরিস্থিতি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর মন্তব্য নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হল।

অনুব্রত মণ্ডলের নিশানা
বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে এব্যাপারে প্রশ্ন করা হলে তিনি পাল্টা প্রশ্ন করেন, তিনি (সুভাষ সরকার) কি রবীন্দ্রনাথের আগে জন্মেছিলেনয উনি কি রবীন্দ্রনাথকে দেখতে গিয়েছিলেন? ওঁরা রবীন্দ্রনাথকে নিয়ে কিছুই জানেন না বলে মন্তব্য করেন। পাশাপাশি তিনি বলেন, কোনও কেন্দ্রীয় মন্ত্রী বিশ্বভারতীতে যেতেই পারেন। তবে বিশ্বভারতীতে বিজেপি পার্টির আখড়া করে তোলা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। উপাচার্যকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, এবার থেকে তৃণমূলও সেখানে মিটিং করবে, উপাচার্য পারলে ব্যবস্থা নিন।

রাজ্য সরকারকে নিশানা
এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী রাজ্য সরকারকে কটাক্ষ করেন। তিনি বলেন, রাজ্য সরকার অনেক কিছুই মেনে নিতে চায় না। সেখান থেকে যেগুলি লাভ সেগুলি নেয়। এব্যাপারে তিনি জিএসটির কথা উল্লেখ করে বলে, প্রথমে না মানলেও পরে মেনে নিতে বাধ্য হয়েছে। তিনি এর সঙ্গে তুলনা করেন কেন্দ্রীয় শিক্ষানীতির। বলে রাজ্য সরকার মনে হয় খুশি মনেই কেন্দ্রীয় শিক্ষানীতি মেনে নেবে।












Click it and Unblock the Notifications