ভয়ংকর ভুল হয়েছিল, অন্যায় হয়েছিল, আর হবে না! কিন্তু কেন এমন বললেন 'বেতাজ বাদশা' অনুব্রত
গত ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে অবাধ সন্ত্রাস দেখেছিল বাংলার মানুষ! রক্তপাত থেকে শুরু করে কিনা ঘটেনি। আর অবস্থায় বারবার সরকারের ভূমিকা প্রশ্ন তুলেছিল বিরোধিরা। শুধু তাই নয়, সরলার পেশী শক্তির জোর দেখাচ্ছে বলেও অভিযোগ তুল
গত ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে অবাধ সন্ত্রাস দেখেছিল বাংলার মানুষ! রক্তপাত থেকে শুরু করে কিনা ঘটেনি। আর অবস্থায় বারবার সরকারের ভূমিকা প্রশ্ন তুলেছিল বিরোধিরা। শুধু তাই নয়, সরলার পেশী শক্তির জোর দেখাচ্ছে বলেও অভিযোগ তুলেছিল বিরোধীরা। কিন্তু কে কার কথা শোনে।

তবে পঞ্জচায়েত নির্বাচনে শাসকদল তৃণমূলের এই ছবি দেখে রীতিমত আঁতকে উঠেছিল সাধারণ মানুষ। যার ফল লোকসভা নির্বাচনে পায় তৃণমূল। কিন্তু ২০১৮ সালের ঘটনা কেন আবার সংবাদ শিরোনামে? সৌজন্যে অনুব্রত মন্ডল।
কালীপুজো হোক কিংবা হুমকি-কু-কথাতে বারবার সংবাদ শিরোনামে আসেন অনুব্রত মন্ডল। কিন্তু এজেন কেষ্টার বোধদয়! না একোনও নাটক কিংবা যাত্রা পালা নয়। পঞ্চায়েত নির্বাচনে হওয়া অবাধ সন্ত্রাস নিয়ে স্বীকারোক্তি। তাও আবার কিনা অনুব্রত মন্ডলের মুখে। যার কথায় কিনা এক ঘাটে জল খায় বাঘে-কুমিরে।
আজ রবিবার বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল। জেলা তৃণমূলের তরফে ওই সভাতে অংশ নেন অনুব্রত মন্ডল। আর সেই সভাতে কেষ্টা মন্ডলের বোধদয়। ২০১৮ সালে পঞ্চায়েত ভোট নিয়ে নিজেদের ভুল স্বীকার করে নেন তিনি।
অনুব্রত মন্ডল বলেন, "এবার পঞ্চায়েত ভোট হবে এবং মানুষের রায় নেওয়া হবে। ভয়ংকর ভুল হয়েছিল, অন্যায় হয়েছিল। এবার কিন্তু সেই ভুল হবে না।" শুধু তাই নয়, ব্লক সভাপতিদের প্রতি তাঁর বার্তা, "পঞ্চায়েত নিয়ে চিন্তা করুন, পঞ্চায়েত ভোট হবে এবার। ভোট হবে, ভোট করব। পুরসভার ভোট হবে, তেমনই পঞ্চায়েতের ভোট হবে। মানুষের রায় নেওয়া দরকার।" তবে এবার মানুষের রায় নেব বলে দাবি অনুব্রত মন্ডলের।
এখানেই শেষ নয়, বীরভূমের বেতাজ বাদশা আরও বলেন, আপনাদের সহযোগিতায়, আপনাদের সঙ্গে থেকে। আপনারা পাশে থাকবেন, ভোট দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন, আশা করি মানুষ মুখ ফেরাবে না। তাই এবার মানুষের ভোট নেব।
হঠাত করে অনুব্রত মন্ডলের বোধদয় দেখে চমকে যান অনেকে। ভাবতে বসে যান দাদা হল টা কি?? তবে অনুব্রত মন্ডল আর বিতর্ক থাকবে না হয়। একদিকে বোধদয় অন্যদিকে কার্যত হুঁশিয়ারি দিয়ে বসলেন তিনি।
অনুব্রত বলেন, "যদি কেউ দুর্নীতি করে, শুইয়ে দেব"। তাঁর কথায়, সামনে পুরসভা নির্বাচন, সকল টাউন প্রেসিডেন্টদের সতর্ক করে দেন। শুধু তাই নয়, ব্লক সভাপতিরা পঞ্চায়েতের দিকে বিশেষ নজর দেওয়ার বার্তা দেন তিনি। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পুরসভা নির্বাচন হয়নি। যদিও সেই প্রক্রিয়া শুরু হয়েছে। ডিসেম্বরে হাওড়া-কলকাতে পুরসভাতে ভোট হবে। আর ধীরে ধীরে রাজ্যের পড়ে থাকা পুরসভাগুলিতেও ভোটের প্রস্তুতি শুরু হয়েছে বলে নবান্ন সূত্রের খবর।












Click it and Unblock the Notifications