অনুব্রত মণ্ডলকে বাঘের সঙ্গে তুলনা ফিরহাদের! বললেন, 'বাঘ ফিরলে খাঁচায় শিয়ালরা ঢুকে যাবে'
জেলবন্দি অনুব্রত মণ্ডলকে বাঘের তুলনা! একেবারে কেষ্ট গড়ে দাঁড়িয়ে এমনও মন্তব্য ফিরহাদ হাকিমের। আজ শনিবার রামপুরহাটে একটি তৃণমূলের সভায় যোগ দেন তিনি। আর সেই সভা মঞ্চ থেকেই অনুব্রত মণ্ডলকে একেবারে বাঘের সঙ্গে তুলনা করলেন কলক
জেলবন্দি অনুব্রত মণ্ডলকে বাঘের তুলনা! একেবারে কেষ্ট গড়ে দাঁড়িয়ে এমনও মন্তব্য ফিরহাদ হাকিমের। আজ শনিবার রামপুরহাটে একটি তৃণমূলের সভায় যোগ দেন তিনি। আর সেই সভা মঞ্চ থেকেই অনুব্রত মণ্ডলকে একেবারে বাঘের সঙ্গে তুলনা করলেন কলকাতার মেয়র। আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।
বলে রাখা প্রয়োজন, এর আগে জেল থেকে বের হলে অনুব্রত মণ্ডলকে বীরের সম্মান দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর এরপরেই ফিরহাদের এহেন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বাঘ না থাকলে শিয়ালরা লাফালাফি করে।
সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনকে মাথায় রেখেই জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসকদল। একেবারে তৃণমূলস্তরে পৌঁছে যাচ্ছেন দলের শীর্ষ নেতৃত্ব। আর সেদিকে তাকিয়েই আজ একেবারে অনুব্রত গড়ে সভা করতে যান ফিরহাদ। আর সেখান থেকে অনুব্রত মণ্ডলকে একেবারে বাঘের সঙ্গে তুলনা করেন তিনি। বলেন, বাঘ না থাকলে শিয়ালরা লাফালাফি করে। বাঘ ফিরে এলে শিয়ালরা লেজ গুটিয়ে পালায়। তবে বীরভূমের বাঘকে কিছুদিনের জন্যে তোমরা বন্দি করেছ বলে বিজেপিকে নাম না করে তীব্র আক্রমণ ফিরহাদের।

প্রমাণ করে বলে মন্তব্য রাহুল সিনহার।
তবে সারাজীবন বাঘকে আটকে রাখতে পারা যাবে না বলেও মন্তব্য তাঁর। আর সেই সময় অর্থাৎ ফিরহাদের কথায়, বাঘ ফিরে এলে খাঁচায় শিয়ালরা ঢুকে যাবে। আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক। দুর্নীতি প্রশয় তৃণমূল দিচ্ছে। আর সেই কারনেই এহেন মন্তব্য করছে বলে আক্রমণ বিজেপির। এই মন্তব্য প্রসঙ্গে রাহুল সিনহা বলেন, গুন্ডা ছাড়া তৃণমূলের সমর্থন নেই। মানুষ ওদের পাশে নেই। শুধু তাই নয়, এহেন মন্তব্যে যে দুর্নীতিকে প্রশয় তৃণমূল দিচ্ছে এহেন মন্তব্য সেটাই প্রমাণ করে বলে মন্তব্য রাহুল সিনহার।

মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ে রয়েছেন বলেও দাবি রাহুলের
শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ে রয়েছেন বলেও দাবি রাহুল সিনহার। তাঁর দাবি, এখন যদি অনুব্রত মণ্ডল মুখ খোলে তাহলে কালীঘাটের অবস্থা শোচনীয় হবে। আর তা মমতা অনুব্রতকে বীরের সম্মান দিয়েছে বলে কটাক্ষ। এমনকি রতনে রতন চেনে বলেও তোপ বিজেপি নেতার। বলে রাখা প্রয়োজন, অনুব্রত মণ্ডলের পাশে আছে দল! তা বারবার বুঝিয়েছে শাসকদল। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা, অনুব্রতকে জোর করে ধরে রেখেছে। জেল থেকে বেরোলেই বীরের সম্মান দেওয়ার কথাও বলেছেন সুপ্রিমো। যা নিয়ে বিতর্কের মন্তব্যেই ফিরহাদের এহেন মন্তব্যে নতুন করে সমালোচনার ঝড়।












Click it and Unblock the Notifications