এনামুলের নামে নতুন লটারির হদিশ, মণীশ কোঠারির নামে গরুপাচারের টাকার দায় ঠেললেন অনুব্রত
এনামুলের নামে নতুন লটারির হদিশ, মণীশ কোঠারির নামে গরুপাচারের টাকার দায় ঠেললেন অনুব্রত
' আমি কিছু জানি না। রাজনীতি নিয়েই ব্যস্ত থাকতাম। কোথায় কোন টাকা গিয়েছে সবটাই মণীশ কোঠারি জানে।' গতকাল ইডির প্রশ্নের মুখে একাধিকবার এই কথাই বলেছেন অনুব্রত মণ্ডল। তিনি কিছুই জানেননা বলে ইডির আধিকারীকদের জানিয়েছেন তিনি। অনুব্রত মণ্ডলকে হেফাজতে নেওয়ার পর দিল্লিতে নিয়ে যাওয়ার তোরজোর করছে ইডি। এরই মধ্যে আবার গরুপাচার কাণ্ডে আরও এক লটারির হদিশ পেয়েছেন সিবিআই অফিসাররা। এনামূল হকের নামে ৫০ লক্ষ টাকার লটারির হদিশ পেয়েছেন তাঁরা।

এনামুলের নামে লটারির হদিশ
গরুপাচার কাণ্ডের তদন্তে নতুন লটারির হদিশ পেয়েছে সিবিআই অফিসাররা। গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত এনামুল হকের নামে ৫০ লক্ষ টাকার হদিশ পেয়েছেন তদন্তকারীরা। এই নিয়ে গরুপাচার কাণ্ডে ষষ্ঠ লটারির হদিশ পেলেন তদন্তকারীরা। এনামুল হকের নামে ২০১৭ সালে ৫০ লক্ষ টাকার লটারি পাওয়া গিয়েছে। এই লটারির মাধ্যমে গরুপাচার কাণ্ডের কালো টাকা সাদা করা হত বলে মনে করা হচ্ছে। এর আগে অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নামে একাধিক লটারির টাকার হদিশ পেয়েছেন তদন্তকারীরা।

টাকার হিসেব মণীশ জানে
গতকাল ইডির জেরার মুখে চরম অসহযোগিতা করেছেন অনুব্রত মণ্ডল। আসানসোল সংশোধনাগারে ইডির জেরার মুখে কেষ্ট বারবারই দাবি করেছেন টাকার িহসেব তিনি জানেন না। যা হিসেব সবটাই মণীশ কোঠারি অর্থাৎ তাঁর হিসেব রক্ষক জানেন। কারণ তিনি রাজনীতি নিয়ে ব্যস্ত থাকতেন। কোথায় কত টাকা রাখা হয়েছে। কোথা থেকে কত টাকা এসেছে সবটাই মণীশ কোঠারি ঠিক করতেন বলে দাবি করেছেন তিনি। এমনকী মেয়ে সুকন্যার যাবতীয় টাকার হিসেবও মণীশ কোঠারিই জানেন বলে দাবি করেছে কেষ্ট।

ইডির হাতে গ্রেফতার কেষ্ট
গতকাল আসানসোল সংশোধনাগারে ৫ ঘণ্টা অনুব্রত মণ্ডলকে জেরা করেছেন ইডির অাধিকারীকরা। তারপরেই তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমে কিছুতেই অ্যারেস্ট পেপারে স্বাক্ষর করতে চাইছিলেন তিনি। শেষ অ্যারেস্ট পেপারে সই করতে বাধ্য হন অনুব্রত মণ্ডল। তবে এখনও তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়নি। মনে করা হচ্ছে দিল্লির আদালতে অনুমতি মিললেই অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে যাওয়া হবে। আগেই তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে হেফাজতে নিয়ে দিল্লি নিয়ে গিয়েছেন ইডির আধিকারিকরা।

পঞ্চায়েত ভোটের আগে দিল্লিতে স্থানান্তর
আসানসোল সংশোধনাগারে অনুব্রত মণ্ডলকে ইডির আধিকারিকরা জেরা করতে আসার আগে থেকেই জল্পনা শুরু হয়েছিল যে কেষ্টকে দিল্লিতে নিয়ে যাওয়া হবে। পঞ্চায়েত ভোটের আগে অনুব্রত মণ্ডলকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। যাতে জেলে থেকে কোনও ভাবে ভোটকে প্রভাবিত করতে না পারেন কেষ্ট
সেকারণেই তাঁকে তড়িঘড়ি দিল্লি সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে দাবি করেছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications