Anubrata Mondal: না থেকেও আছেন তিনি, বোলপুর জুড়ে কেষ্টর কাট আউট বাড়াচ্ছে নতুন জল্পনা
বোলপুর তাঁকে ভুলে যায়নি। গতকাল থেকে বোলপুর জুড়ে অুব্রব্রত মণ্ডলের বড় বড় কাট আউট নতুন করে জল্পনা বাড়িয়েছে। তাহলে কি ফের নিজের গড়ে ফিরছেন কেষ্ট। গতকাল বোলপুর তৃণমূল কংগ্রেস অনুব্রতর কাট আউটে আবির দিয়ে হোলি খেলেছেন।
গরুপাচার কাণ্ডে জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। কিন্তু তাঁর ছায়া এখনও রয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত কেষ্টর জায়গায় কাউকে বসাননি। বারবার কেষ্টর কথা শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। দিল্লিতে তিহার জেলে রয়েছেন তিনি।

অনুব্রত মণ্ডলকে নিয়ে ফের জল্পনা শুরু হয়ে গিয়েছে বোলপুরে। গতকাল বোলপুের নতুন করে অনুব্রত মণ্ডলের নাম জাগতে শুরু করেছে। তাঁর অনুগামীরা গতকাল তাঁর কাট আউট সাজিয়ে আবির দিয়ে প্রণাম করে হোলি খেলেন তাঁরা। কেষ্ট যে আজও আছেন তাঁদের মাঝে সেটা মনে করিয়ে দিয়েছেন তাঁরা।
এই প্রথম কেষ্টকে ছাড়া লোকসভা ভোট হতে চলেছে বোলপুরে। তাঁর অভাব কতটা থাকবে তা নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়ে গিয়েছে। কেষ্টর অনুপস্থিতি কি তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্কে প্রভাব ফেলবে তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। হঠাৎ করে কেষ্টর কাট আউট শহরে দেখা দিতে শুরু করায় জল্পনা শুরু হয়েছে। তালে কি ফের বোলপুরে ফিরছেন অনুব্রত মণ্ডল।
কোটি কোটি টাকা দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেল বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। গ্রেফতারির পরেও তাঁকে পদ থেকে সরায়নি শাসক দল। উল্টে বারবার কেষ্টর পাশে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। মাঝে একবার কাজল শেখ জেগে উঠেছিলেন ঠিকই কিন্তু সেটা বেশিদিন স্থায়ী হয়নি। ফের ঢোক গিলে কেষ্ট নাম করেছেন তিনি।এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
অনুব্রত মণ্ডলের পাশাপাশি তাঁর মেয়ে এবং দেহরক্ষীও রয়েছেন জেলে। তিহার জেলেই রয়েছেন তাঁরা। কার্যত ফাঁকা কেষ্টর বোলপুরের বাড়ি। কিন্তু সেখানে এখনও পুলিশি পাহারা রয়েছে। সেটা তুলে নেয়নি সরকার। এখনও দুই পুলিশ কনস্টেবল মোতায়েন থাকেন কেষ্টর বাড়ির সামনে। গত লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশনের কড়া নজরদারির মধ্যে ছিলেন অনুব্রত মণ্ডল। কার্যত তাঁকে ধাওয়া করেছিলেন কমিশনের প্রতিনিধিরা। তারপরেই আটকাতে পারেননি।












Click it and Unblock the Notifications