তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার কেষ্ট, কী বলছেন অভিযোগকারী তৃণমূল কংগ্রেস কর্মী

তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার কেষ্ট, কী বলছেন অভিযোগকারী তৃণমূল কংগ্রেস কর্মী

বীরভূমের তৃণমূল কংগ্রেস কর্মী শিবঠাকুর মণ্ডলকে মারধরের ঘটনায় গ্রেফতার করা হল অনুব্রত মণ্ডলকে। আজই তাঁকে সেই মামলায় দুবরাজপুরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কেষ্টকে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। অভিযোগকারী তৃণমূল কংগ্রেস কর্মী শিবঠাকুর মণ্ডল গতকালই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন থানায়।

 গ্রেফতার অনুব্রত মণ্ডল

গ্রেফতার অনুব্রত মণ্ডল

ইডির তৎপরতা শুরুর আগেই রাজ্য পুলিশের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল। দুবরাজপুর থানার পুলিশ মঙ্গলবার সকালে তাঁকে গ্রেফতার করেন। আসানসোল জেলা সংশোধনাগার থেকে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হয় দুবরাজপুরে। সেখানে আদালতে পেশ করা হচ্ছে কেষ্টকে। তৃণমূল কংগ্রেস কর্মী শিবঠাকুর মণ্ডলের অভিযোগের প্রেক্ষিতেই রাজ্যপুলিশ তাঁকে গ্রেফতার করে। গতকাল তৃণমূল কংগ্রেস কর্মী থানায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তাঁর প্রাণ নাশের চেষ্টার অভিযোগ করেছেন।

 কী বললেন অভিযোগকারী

কী বললেন অভিযোগকারী

বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা শিবঠাকুর মণ্ডল গতকাল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে প্রাণ নাশের চেষ্টার অভিযোগ দায়ের করেন। সেই মামলাতেই গ্রেফতার করা হয়েছে কেষ্টকে। ইতিমধ্যেই দুবরাজপুরের আদালতে এজলাসে নিয়ে যাওয়া হয়েছে। মামলাকারী শিব ঠাকুর মণ্ডল অভিযোগ করেছেন ২০২১ সালে বিধানসভা ভোটের আগে তিনি দলবদলের ভাবনাচিন্তা করছিলেন। তখন অনুব্রত মণ্ডল তাঁকে দুবরাজপুরে পার্টি অফিসে েডকে নিয়ে ধমকান এবং তাঁর গলা চেপে ধরেন। তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ করেছেন তিনি।

 ভয়ে রয়েছি

ভয়ে রয়েছি

মামলা করেও শান্তিতে নেই। শিবঠাকুর মণ্ডল এতদিন পরে কেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেন তার প্রশ্ন করা হতেই তিনি বলেন, অনুব্রত মণ্ডলের মত দোর্দণ্ড প্রতাপ নেতার বিরুদ্ধ অভিযোগ করা সহজ কথা নয়। এতদিন ভয়ে ছিলেন তিনি। এখন অনুব্রত মণ্ডল জেলে রয়েছেন তাই সাহস করে অভিযোগ জানিয়েছেন। তবে যেকোনও মুহূর্তে তাঁর উপরে হামলা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন শিবঠাকুর মণ্ডল

কোন পরিকল্পনা

কোন পরিকল্পনা

অনুব্রত মণ্ডলকে নিয়ে হঠাৎ করে রাজ্য পুলিশের এই তৎপরতার নেপথ্যে অন্য কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে। গতকাল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। কেষ্টর সেই দিল্লি যাওয়া আটকাতেই রাজ্যপুলিশ তাঁর বিরুদ্ধে একাধিক মামলা নিয়ে তৎপর হয়ে উঠেছে। শিবঠাকুর মণ্ডলকে দিয়ে ইচ্ছে করে অভিযোগ দায়ের করানো হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। তবে এই কৌশলে কেষ্টকে দিল্লি যাওয়া থেকে আটকাতে পারবে না তৃণমূল কংগ্রেস এমনই দাবি করেছেন বিজেপি নেতারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+