২০২১-এর লক্ষ্যে তালিকা তৈরি অনুব্রতর! আরও এক কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা

সাংগঠনিক দিক থেকে তৃণমূল অনেকটাই শক্তিশালী জায়গায় অনুব্রত মণ্ডলের (anubrata mondal) বীরভূমে (birbhum)। তবে ভোটের ফল তার উত্তর দেবে। সংগঠন অটুট রাখতে প্রতিদিনই বুথ ভিত্তিক সভা করছেন অনুব্রত মণ্ডল। প

সাংগঠনিক দিক থেকে তৃণমূল অনেকটাই শক্তিশালী জায়গায় অনুব্রত মণ্ডলের (anubrata mondal) বীরভূমে (birbhum)। তবে ভোটের ফল তার উত্তর দেবে। সংগঠন অটুট রাখতে প্রতিদিনই বুথ ভিত্তিক সভা করছেন অনুব্রত মণ্ডল। পর্যালোচনা করছেন দলের (trinamool congress) পরিস্থিতি। পাশাপাশি বিরোধীদের চ্যালেঞ্জ জানাতে এখন থেকেই প্রার্থীদের নাম ঘোষণাও শুরু করে দিয়েছেন তিনি। যেমনটা করলেন বুধবারে।

সাঁইথিয়ার দরিয়াপুরে বুথ ভিত্তিক সভা

সাঁইথিয়ার দরিয়াপুরে বুথ ভিত্তিক সভা

সাঁইথিয়ার দরিয়াপুরে তিনটি অঞ্চল ফুলুর, হরিসরা, দরিয়াপুরের কর্মীদের নিয়ে বুথ ভিত্তিক সভা করেন অনুব্রত মণ্ডল। লোকসভা নির্বাচনের দলের পিছিয়ে থাকার কারণ পর্যালোচনাও করেন তিনি।

সাঁইথিয়ার সভা থেকে প্রার্থীর নাম ঘোষণা

সাঁইথিয়ার সভা থেকে প্রার্থীর নাম ঘোষণা

সাঁইথিয়ার সভা থেকে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থীর নামও তিনি ঘোষণা করে দেন। তিনি বলেন, বর্তমান বিধায়ক নীলাবতী সাহাই পরবর্তী প্রার্থী হবেন। এব্যাপারে অনুব্রত মণ্ডল বলেন, নীলাবতী ভাল মেয়ে। এলাকার উন্নয়নেও সামিল সে। পাশাপাশি কর্মীরা তাঁকে চাইছেন।

দিদির প্রার্থীর কথা বলেছেন অনুব্রত

দিদির প্রার্থীর কথা বলেছেন অনুব্রত

তবে অনুব্রত মণ্ডল জানিয়ে দেন, তিনি প্রার্থী তালিকা ঘোষণা করার কেউ নন। চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে তিনি দিদির প্রার্থীর কথাই বলছেন। তিনি বলেন, দিদি বোধ হয় নীলাবতীকেই প্রার্থী করবে। অনুব্রত মণ্ডল প্রশ্ন করেন, নীলাবতীকে ভোট দেবেন তো? ওর হয়ে ভোট করাবেন তো?

বিজেপি কেন এগিয়ে প্রশ্ন অনুব্রতর

বিজেপি কেন এগিয়ে প্রশ্ন অনুব্রতর

বুধবার যে তিনটি এলাকা নিয়ে অনুব্রত মণ্ডল সভা করেন, সেই তিনটি এলাকাতে লোকসভা নির্বাচনে ব্যাপক ভাবে এগিয়ে ছিল বিজেপি। বিশেষ করে আদিবাসী ভোট পেয়েছিল বিজেপি। ফলে অনুব্রত মণ্ডল জানতে চান, কেন এই পরিস্থিতি। কেন আদিবাসীদের বোঝানো যায়নি, সেই প্রশ্ন করেন অনুব্রত মণ্ডল। সেই সময় বেশ কিছু বুথ সভাপতি তাদের এলাকার সমস্যার কথা বলতে গেলে দলীয় কর্মীরাই মাইক কেড়ে নেন। একদিকে বুথ সভাপতিরা যখন রাস্তা নিয়ে অভিযোগ করছেন, তা যেমন শুনতে দেওয়া হয়নি, অন্যদিকে এলাকার সমস্যার কথা তুলতে বাধা দেওয়া হয়।

দলীয় কর্মীদের হুঁশিয়ারি

দলীয় কর্মীদের হুঁশিয়ারি

তবে দলের প্রার্থী হেরে গেলে পদ থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারে এলাকার নেতাদের হুঁশিয়ারিও দেন অনুব্রত মণ্ডল। তিনি বলেছেন, সকলকেই অনুশাসন মেনে চলতে হবে।

এর আগে ২ প্রার্থী ঘোষণা অনুব্রতর

এর আগে ২ প্রার্থী ঘোষণা অনুব্রতর

দিন কয়েক আগে রামপুরহাটে এমনটাই এক সভা থেকে কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের নাম রামপুরহাটের পরবর্তী প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, ভোটটা দিদির, আশিস বন্দ্যোপাধ্যায় প্রার্থী। মাস খানের আগে কেতুগ্রামের প্রার্থীর নামও ঘোষণা করেছিলেন অনুব্রত মণ্ডল। শেখ শাহনওয়াজকে ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী করা হবে বলে জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+