Anubrata Mondal: বাড়ি পৌঁছেই মায়ের দরবারে কেষ্ট, মেয়েকে সঙ্গে নিয়ে দিদির নামে পুজো কঙ্কালীতলায়

প্রায় আড়াই বছর পর ফের নিজের জায়গায় ফিরেছেন তিনি। মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছেন। ঐশ্বরের আশীর্বাদ নিতে তাই মেয়ে সুকন্যাকে নিয়ে কেষ্ট পৌঁছে গিয়েছিলেন কঙ্কালীতলায়। সেখানে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পুজো দেন তিনি।

গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন বীরভূমের দোর্দন্ড প্রতাপ তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তারপরে ইডির হাতেও গ্রেফতার হন তিনি। তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকেও গ্রেফতার করেছিল ইডি। ২ জনেই ছিলেন দিল্লির তিহাড় জেলে। প্রায় আ়ড়াই বছর ধরে আইনি লড়াই চালিয়ে গিয়েছেন তাঁরা।

Anubarat Mondal

শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে জামিন পান অনুব্রত মণ্ডল মণ্ডল। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বণ্ডে সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করে। সেই সঙ্গে একাধিক শর্তও দেওয়া হয়েছে। জামিনে কোথায় থাকবেন তিনি তার ঠিকানা আগে থেকে জানিয়ে দিতে হবে তদন্তকারীদের। এিরমন একাধিক শর্ত দেওয়া হয়েছে।

জেল থেকে ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি বোলপুরে ফিরে আসেন। একেবারে বীরের মতোই তাঁকে বোলপুরে স্বাগত জানান তৃণমূল কংগ্রেস কর্মীরা। কিন্তু বোলপুরে ফিরেই অনুব্রতকে দেখা গিয়েছে একেবারে অন্য মেজাজে। আর হুমকি নয় এবার তাঁর মুখে বারবার শোনা গিয়েছে আইনের স্তুতি আর শান্তি বজায় রাখার বার্তা।

পুজোর আগে ফের গমগম করছে কেষ্টর নীচুপট্টির বাড়ি। তবে এবার আর আতিশয্যে যেতে নারাজ কেষ্ট। পুজোর আয়োজন করা হলেও তেমন ভাবে তিনি খাওয়া দাওয়ার আয়োজন করবেন না তিনি। পুজোর আগে বাড়ি ফিরে আসায় মায়ের আশীর্বাদ নিয়ে এলেন তিনি।

মেয়েকে নিয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন কঙ্কালীতলায়। সেখানে পুজো দিলেন তিনি। সঙ্গে ছিলেন মেয়ে সুকন্যা মণ্ডলও। বীরভূমের অন্যতম শক্তিপীঠের মধ্যে একটি কঙ্কালীতলা। প্রায়ই সেখানে পুজো দিতেন কেষ্ট। এমন কি যজ্ঞও করতেন তিনি। গত বিধানসভা নির্বাচনের আগেও সেখানে যজ্ঞ করেছিলেন কেষ্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+