দলের গাইডলাইন না মানলে সরিয়ে দেওয়া হবে, কড়া হুঁশিয়ারি অনুব্রত মণ্ডলের
দলের গাইডলাইন না মানলে সরিয়ে দেওয়া হবে, কড়া হুঁশিয়ারি অনুব্রতর
বেহাল রাস্তা নিয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করে বুথ সভাপতির পথ হারানোর জল্পনার এখনও অবসান হয়নি, তারই মধ্যে এবার এবার দলের গাইডলাইন না মানলে পদ থেকে সরিয়ে দেওয়ার কড়া হুঁশিয়ারি দিলেন অনুব্রত মণ্ডল ওরফে বীরভূমের কেষ্ট মণ্ডল।

সাফ কথা কেষ্টর
এদিন কেতুগ্রাম-১ ব্লকের কাঁদরায় দলের বুথ ভিত্তিক কর্মী সম্মেলন ছিল। কাঁদরার কৃষিমান্ডিতে সেই সম্মেলনে যোগ দেন অনুব্রত মণ্ডল। সম্মেলনে যোগ দিয়ে বুথস্তরের দলীয় নেতাদের উদ্দেশ্যে অনুব্রত সাফ জানিয়ে দেন, 'যারা দলের গাইডলাইন মানবেন না তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হবে।'

কর্মীদের কড়া নির্দেশ
পাশাপাশি, তাদের নির্দেশ দেওয়া হয়, 'মাসে অন্তত ১৫ দিন এলাকায় বাড়ি বাড়ি ঘুরতে হবে। জনসংযোগ বাড়াতে হবে। মানুষের সুবিধা অসুবিধা সম্পর্কে খোঁজখবর নিতে হবে। যারা দলের নির্দেশ মতো বাড়ি বাড়ি যাবেন না তাদেরকেও পদ থেকে সরিয়ে দেওয়া হবে।'

কীভাবে দায়িত্ব ভাগ
এদিন অনুব্রত আরও জানান, 'যেসব বুথে ভোটার বেশি সেইসমস্ত বুথে ১৩ টি পরিবার দেখাশোনার দায়িত্ব ২ জন পুরুষকর্মী ও একজন মহিলা কর্মীর উপর থাকবে। আর যেসব বুথে ভোটার কম সেখানে ২ জন পুরুষকর্মী ও একজন মহিলা কর্মীকে ৯ টি পরিবার দেখাশোনা করতে হবে। আগামী বিধানসভা ভোট পর্যন্ত তাদের নিয়মিত জনসংযোগ রাখতে হবে। অঞ্চল সভাপতিদেরও মাসের ন্যুনতম ১৫ দিন বুথে বুথে ঘুরতে হবে।'

কী নিয়ে বিতর্ক
প্রসঙ্গত, ঠিক দু'দিন আগে সিউড়ির ২ নম্বর ব্লকের তৃণমূলের একটি সভায় জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের রাস্তার বেহাল অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মাজিগ্রাম এলাকার বুথ সভাপতি গণেশ রায়। জেলা সভাপতির মুখের উপর সপাটে তিনি জানিয়েছিলেন, '২ টাকা কেজি চাল, যুবশ্রী, কন্যাশ্রী, বৃদ্ধ ভাতা পেলেও সাধারণ মানুষের প্রাথমিক চাহিদা রাস্তা, পানীয় জল-যা আমরা পাইনি।' এরপর এই পদ হারান গণেশ রায়। যা নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয় রাজ্য রাজনীতিতে।












Click it and Unblock the Notifications