'সোনার গুজরাত গড়ার দম নেই সোনার বাংলা গড়বে!', মোদীকে তোপ অনুব্রতর
'সোনার গুজরাত গড়ার দম নেই সোনার বাংলা গড়বে!', মোদীকে তোপ অনুব্রতর
সোনার বাংলা গড়ে দেবে বিজেপি। মোদী থেকে জেপি নাড্ডা সকলেই রাজ্যে প্রচারে এই এই প্রতিশ্রুতিই দিয়েছেন। একের পর এক সভায় অমিত শাহ, নাড্ডা, কৈলাশ বিজয়বর্গীয়রা সোনার বাংলা গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বিজেপির সেই প্রতিশ্রুতিকে কটাক্ষ করে অনুব্রত মণ্ডল হুঙ্কার দিয়েছেন। তিনি বলেছেন সোনার গুজরাত যাঁরা গড়তে পারেন না তাঁরা আবার সোনার বাংলা গড়ার দাবি করছেন।

মোদীকে কটাক্ষ অনুব্রতর
সিউড়ির সভা থেকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বিজেপির সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতিকে কটাক্ষ করে অনুব্রত বলেছেন সোনার গুজরাত গড়তে পারেন না যাঁরা তাঁরা আবার সোনার বাংলা গড়ার আস্ফালন করছেন। বাংলার প্রতি হঠাৎ করে এতো দরদ কেন তাঁদের। বিজেপির দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন অনুব্রতর।

বেইমান বিজেপি
বিজেপি নেতাদের এদিন বেইমান বলে আক্রমণ করেছেন অনুব্রত মণ্ডল। বাংলার মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে বিজেপি। কিন্তু বাংলার মানুষ এতো বোকা নয়। সিউড়ির সভা থেকে একুশের ভোটে বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে খেলা হবে বলে হুঙ্কার দিয়েছেন অনুব্রত। সঙ্গে সঙ্গে ডিজের তালে নেচে উঠেছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।

২৩০ পাবে তৃণমূল
একুশের ভোটে বাংলায় ২০০ আসনের টার্গেট বেধে দিয়েছেন অমিত শাহ। তারাপীঠের মন্দিরে পুজো দিয়ে দিলীপ ঘোষ দাবি করেেছন এবার রাজ্যে ২২০টি আসন পাবে বিজেপি। পাল্টা বিজেপিকে অঙ্ক কষে দিয়ে অনুব্রত এদিন দাবি করেছেন এবারের ভোেট ২২০ থেক ২৩০টি আসন পাবে তৃণমূল কংগ্রেস। এবং ফের বাংলায় সরকার গড়বে তৃণমূল কংগ্রেস।

অনুব্রত গড়ে অমিত
দ্বিতীয়বার রাজ্য সফরে এসে অনুব্রতর গড়ে হানা দিয়েছিলেন অমিত শাহ। শান্তিনিকেতনে যাওয়ার পরে বোলপুের শক্তি প্রদর্শন করতে রোড শো করেছিলেন অমিত শাহ। চুপ করে বসে থাকেননি কেষ্টও। পাল্টা তৃণমূল নেত্রীকে নিয়ে বিশাল ব়্যালি করেন বীরভূম জেলা সভাপতি। সেখানে ১ লক্ষ লোকের সমাবেশ ঘটিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অনুব্রত মণ্ডল।












Click it and Unblock the Notifications