'মিথ্যেবাদী', শাহের সফর বাতিলের আসল কারণ কী? ফাঁস করলেন অনুব্রত
'মিথ্যেবাদী', শাহের সফর বাতিলের আসল কারণ কী? ফাঁস করলেন অনুব্রত
ভয়ে বাংলায় পা রেখেন নি অমিত শাহ। বীরভূমের রাজনগরের সভা থেকে আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। বাংলা দখল করা সহজ নয় বুঝতে পেরেই এখন মুখ লোকাচ্ছে দিল্লির বিজেপি নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মিথ্যেবাদী, নেমকহারাম বলেও আক্রমণ শানিয়েছেন অনুব্রত। দেশবাসীকে দেওয়া কোনও প্রতিশ্রুই পূরণ করেনি মোদী সরকার আক্রমণে বিঁধেছে অনুব্রত।

ভয়ে আসেননি অমিত শাহ
তিনদিনের কর্মসূচি ঘোষণা করেও শেষ মুহূর্তে রাজ্য সফর বাতিল করেছেন বিজেপি নেতা অমিত শাহ। তাই নিয়ে হুলুস্থূল গোটা রাজ্যে। বীরভূমের সভা থেকে আক্রমণ শানিয়ে অনুব্রত মণ্ডল দাবি করেছেন ভয়ে রাজ্যে আসেননি অনুব্রত মণ্ডল। বাংলা দখল করা সহজ নয় আঁচ করেই বিজেপি নেতা মুখ লুকিয়েছেন বলে কটাক্ষ করেছেন অনুব্রত মণ্ডল।

মোদীকে আক্রমণ অনুব্রত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মিথ্যেবাদী, নেমকহারাম বলে আক্রমণ শানিয়েছেন বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। দেশবাসীকে দেওয়া একটিও প্রতিশ্রুতি পূরণ করেনি মোদী সরকার। কেন্দ্রের বিজেপি সরকার দেশবাসীর সঙ্গে ভাঁওতাবাজি করছেন বলেও আক্রমণ শানিয়েছেন অনুব্রত মণ্ডল। প্রধানমন্ত্রী নরেন্দ্ক মোদীকে জালিয়াত বলতেও ছাড়েননি অনুব্রত মণ্ডল।

সফর বাতিল অমিতের
শেষ মুহূর্তে বাংলা সফর বাতিল করেছেন অমিত শাহ। আগামিকাল ডুমুরজলা স্টেডিয়ামে যে শাহি যোগদান করার কথা ছিল তাআগেই সেরে নিচ্ছেন তিনি। আগামিকাল ডুমুরজলার সভায় ভার্চুয়ালি উপস্থিত থাকবেন অমিত শাহ।
ঠাকুরপুকুরে এই নিয়ে বিক্ষোভও দেখিয়েছেন মতুয়ারা। শেষে অমিত শাহ আশ্বাস দিয়েছেন তাঁরা যেন সভামঞ্চ না খোলেন শীঘ্রই তিনি আসবেন সভা করতে।

বিজেপিতে তৃণমূলের হেভিওয়েটরা
শুভেন্দুর যোগদানের পর ফের বিজেপিতে যোগ দিতে চলেছে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট রাজীব বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে বিশেষ বিমানে রাজীব সহ তৃণমূল কংগ্রেসের চার বিধায়ককে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই তাঁরা বিজেপিতে যোগ দেবেন। রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, পার্থ সারথী।












Click it and Unblock the Notifications