এখনও সংগঠন আছে, ভোট পাচ্ছে সিপিএম, পুরভোটের ফল নিয়ে নতুন ইঙ্গিত অনুব্রতর
এখনও সংগঠন আছে, ভোট পাচ্ছে সিপিএম, পুরভোটের ফল নিয়ে নতুন ইঙ্গিত অনুব্রতর
বিধানসভা ভোটের মত পুরসভা ভোটেও বীরভূমে ভাল ফল করেছে তৃণমূল কংগ্রেস। বীরভূমের দোর্দণ্ড প্রতার তৃণমূল জেলা সভাপতির মুখে কিন্তু পুরভোটের জয়ে দিনে শোনা গেল সিপিএমের কথা। পুরভোটে ৫-এ পাঁচ পেয়েছে তৃণমূল কংগ্রেস। অনুব্রত মণ্ডল বলেছেন এই জয় মানুষের জয়। তবে সিবিএমের সংগঠন শেষ হয়ে যায়নি। এখনও সংগঠন আছে। ভোট পাচ্ছে সিপিএম। এমনই মন্তব্য করেছেন তিনি।

বীরভূমে ৫টিতেই জয়ী তৃণমূল কংগ্রেস
বিধানসভা ভোটে যেভাবে দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিলেন অনুব্রত মণ্ডল। সেভাবেই পুরসভা ভোটেও দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছেন বীরভূমের দোর্দণ্ড প্রতাপ জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ৫টি পুরসভার মধ্যে ৫টিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। বোলপুর, সাঁইথিয়া, রামপুরহাট, সিউড়ি, দুবরাজপুর সব কটিতেই জিতেছে তৃণমূল কংগ্রেস।

বীরভূমে বামেদের জয় ১টি পুরসভায়
৫টি পুরসভার মধ্যে ৫টিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু তার মধ্যেই একটি কাঁটা রয়ে গিয়েছে। রামপুরহাটের ১২টি ওয়ার্ডের মধ্যে ১টিতে জয়ী হয়েছে বামেরা। এদিকে বোলপুর, সাঁইথিয়া, দুবরাজপুর এবং সিউড়ির সবকটি কেন্দ্রেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। বোলপুরের ১২টি ওয়ার্ডের মধ্যে ১২টিই তৃণমূল কংগ্রেস জিতেছে। সাঁইথিয়ার ২টি ওয়ার্ডের মধ্যে ২টিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। ওদিকে আবার সিউড়ি পুরসভার ৫টি ওয়ার্ডের মধ্যে পাঁচটিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। দুবরাজপুরের ১১টি ওয়ার্ডের মধ্যে ১১টিই জোড়াফুলের দখলে। একমাত্র রামপুরহাটেই কাঁটা হয়েছে একটি ওয়ার্ড। সেখানে সিপিএম জয়ী হয়েছে।

অনুব্রতর বার্তা
বীরভূমের ৫টি পুরসভার মধ্যে চারটি বিরোধী শূন্য হয়ে জিতেেছ তৃণমূল কংগ্রেস। বড় সাফল্য অনুব্রত মণ্ডলের তাতে কোনও সন্দেহ নেই। বিধানসভা ভোটের পর পুরসভা গুলিও ধরে রাখা বড় চ্যালেঞ্জ ছিল। তিনি বলেছেন এই জয় মানুষের জয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে সকলে ভোট দিয়েছেন। তবে বামেদের যে সংগঠন রয়েছে সেকথা তিনি স্বীকার করে নিয়েছেন। এবং অনুব্রত মণ্ডল বলেছেন বামেদের এখনও সংগঠন রয়েছে। সেকারণে সিপিএম এখনও ভোট পাচ্ছেন বলে মন্তব্য করেছেন অনুব্রত মণ্ডল। কেষ্টর মুখে সিপিএনমের কথা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

জেগে উঠছে বামেরা
বিধানসভা ভোটে যেখানে একটিও ভোট পায়নি বামেরা। যাকে বলে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। সেখানে পুরসভা ভোটে হঠাৎ করে বামেদের ভোট প্রাপ্তি চমকে গিয়েছে রাজনৈতিক মহলকে। তাহেরপুর পুরসভা পুরোটাই বামেদের দখলে গিয়েছে। ওদিকে আবার বালুরঘাটে দুটি ওয়ার্ড এবং রামপুর হাটে একটি ওয়ার্ড বামেরা পেয়েছে। হঠাৎ করে বামেদের আসন পাওয়াকে হালকা করে নিচ্ছে না তৃণমূল কংগ্রেসও। সেটা স্পষ্ট হয়ে গিয়েছে অনুব্রত মণ্ডলের মন্তব্যে।












Click it and Unblock the Notifications