অসহ্য বুকে ব্যাথা, ফের হাসপাতালে ভর্তি হতে পারেন অনুব্রত মণ্ডল

অসহ্য বুকে ব্যাথা, ফের হাসপাতালে ভর্তি হতে পারেন অনুব্রত মণ্ডল

বাড়িতে ফিরলেও অবস্থা ভাল নেই অনুব্রত মণ্ডলের। অসহ্য বুকে ব্যাথা হচ্ছে তাঁরা। চিকিৎসকদের সঙ্গে কথা বলা হচ্ছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী। সেরকম হলে ফের হাসপাতাল ভর্তি করা হতে পারে তাঁকে। কয়েকদিন আগেই এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেয়ে চিনারপার্কের বাড়িতে রয়েছেন তিনি। গতকাল অসুস্থতার কারণেই গরুপাচার কাণ্ডের তদন্তে সিবিআই হাজিরা দিতে পারেননি তিনি।

অবস্থা ভাল নেই অনুব্রতর

অবস্থা ভাল নেই অনুব্রতর

হাসপাতাল থেকে ছুটি দিলেও অবস্থা ভাল নেই অনুব্রত মণ্ডলের। চিনার পার্কের বাড়িতে রয়েছেন তিনি। সেখানে সোমবার তাঁকে দেখতে গিয়েছিেলন তাঁরই আইনজীবী। তিনি জানিয়েছেন, একেবারেই অবস্থা ভাল নেই অনুব্রত মণ্ডলের। প্রচণ্ড বুকে ব্যাথা হচ্ছে। চিকিৎসকের পরামর্শ নেওয়া হচ্ছে। প্রয়োজন হলে ফের তাঁকে হাসপাতালে ভর্তি করা হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য এসএসকেএম হাসপাতালে ভর্তি থাকাকালীনই তাঁর হৃদরোগের সমস্যা ধরা পড়েছিল। বাড়িতে আসার পরেও তাঁর অক্সিজেন চলছিল। সেইঅবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।

খুন হতে পারেন অনুব্রত মণ্ডল

খুন হতে পারেন অনুব্রত মণ্ডল

খুন হতে পারেন অনুব্রত মণ্ডল। সোমবার এমনই বিস্ফোরক দাবি করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি দাবি করেছেন তথ্য প্রমাণ লোপাটের জন্য অনুব্রত মণ্ডলকে খুন করা হতে পারে বলে অশঙ্কা প্রকাশ করেছেন তিনি। সেকারণে তিনি দাবি করেছেন জেলেই নিরাপদে থাকবেন বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি। তাই অনুব্রত মণ্ডলকে জেলে থাকার পরামর্শ দিয়েছেন বিজেপি নেতা। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে বনগাঁর বিজেপি বিধায়ক দাবি করেছিলেন অনুব্রত মণ্ডলকে ইঞ্জেকশন দিয়ে খুন করা হতে পারে। তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।

কী করবে সিবিআই

কী করবে সিবিআই

গতকাল সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের। গরুপাচার কাণ্ডের তদন্তে অনুব্রত মণ্ডলকে জেরা করার জন্য ডেকেছিল সিবিআই। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি অনুব্রত। তাঁর আইনজীবী অনুব্রত মণ্ডলের অসুস্থতার কথা জানিয়ে চার সপ্তাহ সময় চেয়ে নিয়েছিলেন। এদিকে এই পরিস্থিতিতে তদন্তকারীরা কোন পথে এগোবেন এই নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছে সিবিআই। সূত্রের খবর সিবিআইয়ের মেডিকেল টিম অনুব্রতর শারীরিক অবস্থার উপরে নজর রাখবে।

অনুব্রতর গ্রেফতারি চায় বিজেপি

অনুব্রতর গ্রেফতারি চায় বিজেপি

বগটুই কাণ্ডের পর অনুব্রত মণ্ডলের গ্রেফতারির দাবিতে সরব হয়েছে বিজেপি। বগটুই পরিদর্শন করে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম যে রিপোর্ট জেপি নাড্ডার কাছে জমা দিয়েছে তাতে অনুব্রত মণ্ডলের গ্রেফতারি দাবি করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য বগটুইয়ের নারকীয় হত্যাকাণ্ডের পর থেকেই অনুব্রতকে নিয়ে চাপ বেড়েছে শাসক মহলে। বগটুই কাণ্ডে ধৃত আনারুল হোসেন দাবি করেছেন অনুব্রতর মদতেই বগটুইটে নারকীয় হত্যাকাণ্ড হয়েছে। এই ঘটনার তদন্তে বারবার উঠে এসেছে অনুব্রত মণ্ডলের নাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+