এবার টার্গেট অনুব্রতর গড়, বোলপুরে অমিতের রোড শোয়ের তোড়জোর তুঙ্গে, তদারকিতে অনুপম হাজরা
এবার টার্গেট অনুব্রতর গড়, বোলপুরে রোড শোয়ের তোড়জোর তুঙ্গে, তদারকিতে অনুপম হাজরা
মেদিনীপুর পর্ব মিটতে না মিটতেই আরেক কর্মসূচিত তোরজোর শুরু করে দিয়েছেন অমিত শাহ। রবিবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রম শান্তিনিকেতনে যাবেন অমিত শাহ। সেই কর্মসূচিতে অমিত শাহের সঙ্গে ভার্চুয়াল যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বভারতীর কর্মসূচি শেষ করে বোলপুরে মহা রোড শো রয়েছে অমিতের। মধ্যাহ্ন ভোজনেও রয়েছে বড় চমক। তার দেখাশোনা শুরু করে দিয়েছেন বিজেপি নেতা অনুপম হাজরা।

বোলপুরে অমিতের কর্মসূচি
রবিবার অমিত শাহের মেগা কর্মসূচি অনুব্রত মণ্ডলের গড়ে। সকাল ১০টায় বিশ্বভারতীতে পৌঁছবেন অমিত শাহ। বিনয় ভবনের হেলিপ্যাড গ্রাউন্ডে নামবে অমিত শাহের কপ্টার। সেখান থেকে বাংলাদেশ ভবনে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে বৈঠক করবেন তিনি। উপাসনা মন্দির ঘুরে সঙ্গীত ভবনে ছাত্রছাত্রীদের সঙ্গে প্রশ্নোত্তর করবেন তিনি।
তারপরেই রয়েছে অমিত শাহের মেগা রোড শো।

বাউল বাড়িতে মধ্যাহ্ন ভোজন
বোলপুরে গিেয়ও মধ্যাহ্ন ভোজনে চমক রেখেছেন অমিত শাহ। দুপুরে শ্যামবাটিতে বাউল শিল্পীর বাড়িেত মধ্যাহ্ন ভোজন করবেন তিনি। তার তদারকি শুরু করে দিয়েছেন বিজেপি নেতা অনুপম হাজরা। শনিবার মেদিনীপুর কৃষক পরিবারে অমিত শাহ মধ্যাহ্ন ভোজন করেছিলেন তিনি। এর নেপথ্যে কৃষক আন্দোলনের বড় অঙ্ক ছিল। বোলপুরে বাউল শিল্পীর বাড়িতে মধ্যাহ্ন ভোজন করে বাংলার লোকশিল্পীদের মন জয়ের চেষ্টা করছেন অমিত শাহ। এর আগেও রাজ্য সফরে এসে দলিত ভোটকে টার্গেট করে আদিবাসী ও মতুয়া বাড়িতে মধ্যাহ্ন ভোজন করেছেন অমিত শাহ।

বোলপুরে রোড শো
শান্তিনিকেতনেক কর্মসূচি শেষ করার পরেই রয়েছে অমিত শাহের মেগা রোড শো। ডাকবাংলো মাঠ থেকে একেবারে বোলপুর চৌরাস্তা পর্যন্ত রোড শো করবেন অমিত শাহ। তাঁর সঙ্গে থাকবেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের গড়ে শক্তি প্রদর্শন করাই টার্গেট বলে মনে করছেন রাজনৈতিক মহল। সেকারণেই শুভেন্দুকে নিয়ে রোড শো করে শক্তি প্রদর্শন করবেন অমিত শাহ।

বিজেপিতে শুভেন্দু
শনিবার শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দান করেছেন। তাঁর হাত ধরে বিজেপিতে যোগদান করেছেন ১০ জন বিধায়ক। শাসক দলে ভাঙন এরপর আরও বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই তার তোরজোর শুরু করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। বাংলায় বিজেপি সরকার গড়ার ডাক দিয়েছেন শুভেন্দু।












Click it and Unblock the Notifications