Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'মমতা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য' বিতর্কের অবসান করলেন অমর্ত্য সেন! শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে দিলেন বার্তা

জমি নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্যোগের যেমন প্রশংসা করলেন, ঠিত তেমনই তার অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গী, দুর্নীতি নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন।

শান্তিনিকেতনে তাঁর জমি নিয়ে যে পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, তার প্রশংসা করলেন অমর্ত্য সেন।

পাশাপাশি এদিন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। পাশাপাশি রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা

অমর্ত্য সেন এদিন তাঁর জমি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন, তার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, তৃণমূলই একমাত্র দল যে তারা ভাল পদক্ষেপ নিয়েছে তা তিনি বলছেন না, তবে এব্যাপারে তাদের উদ্যোগ ভাল।প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বোলপুর সফরে অমর্ত্য সেনের প্রতীচীতে যান। সেখানে তাঁর সঙ্গে কথা বলে, জমি সংক্রান্ত সরকারি কাগজও অমর্ত্য সেনের হাতে তুলে দেন। মুখ্যমন্ত্রী বলেন বিজেপি যেন অমত্যদাকে অপমানের চেষ্টা না করে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, তিনি একটা ছোট্ট ছক্কা মেরে দিয়ে গেলেন।

 নোবেল ও ভারতরত্ন নিয়ে লোভ নেই

নোবেল ও ভারতরত্ন নিয়ে লোভ নেই

অমর্ত্য সেন এদিন বলেছেন, নোবেল ও ভারতরত্ন নিয়ে লোভ নেই। নোবেল পুরস্কারকে তিনি বড় কিছু বলে মনে করেন না। অমর্ত্য সেন প্রতীচী নিয়ে বিশ্বভারতীয় পদক্ষেপের পিছনে রাজনীতির পাশাপাশি সমাজনীতি জড়িয়ে রয়েছে বলেও মন্তব্য করেছেন। বিজেপি কিংবা কেন্দ্রীয় সরকারের নাম না করে তিনি বলেছেন, যারা সাম্প্রজায়িক রাজনীতি করেন, তাঁদের কাছে এই বিষয়টি বাঞ্চনীয় নয়।

 অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গী তাঁর পছন্দের

অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গী তাঁর পছন্দের

অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গীর কারণে তাঁকে বারে বারে বিজেপির আক্রমণের শিকার হতে হয়েছে, অভিযোগ এমনটাই। এব্যাপারে তিনি এদিন বলেছেন, অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গী তাঁর পছন্দের। যা পছন্দ করতেন রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী। তিনি বলেন, হিন্দু-মুসলমান বিবাদ কাম্য নয়। তিনি শান্তিনিকেতনে পড়াশোনার পাশাপাশি ছিলেন ঢাকাতেও। সেখানে তৎকালীন সময়ে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে ভালই ওঠাবসা ছিল বলে জানিয়েছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য

মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য

দিন কয়েক আগে সংবাদ মাধ্যমে অমর্ত্য সেনের একটি মন্তব্য নিয়ে শোরগোল ফেলে দিয়েছিল। প্রকাশিত হয়েছিল, তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। এব্যাপারে তিনি এদিন সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে বলেছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হওয়ার একমাত্র যোগ্য বলেননি। তবে তিনি ২০২৪-এর নির্বাচন নিয়ে স্পষ্ট কোনও বার্তা দেননি।

প্রসঙ্গ রাজ্যে শিক্ষায় দুর্নীতি

প্রসঙ্গ রাজ্যে শিক্ষায় দুর্নীতি

রাজ্যে শিক্ষায় দুর্নীতি এখন অন্যতম চর্চায় বিষয়। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই দুর্নীতি নিয়ে শুনানিতে বলেছিলেন নোবেল জয়ীরা শিক্ষায় দুর্নীতি নিয়ে কী বলেন, তা তাঁর জানার ইচ্ছা রয়েছে। এব্যাপারে অভিজিৎ বিনয়ক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অযোগ্য শিক্ষকরা আগেও ছিলেন, এখনও আছেন। বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে অমর্ত্য সেন বলেছেন, বিচারপতি জানতে চাওয়ার পিছনে তিনি খারাপ কিছু দেখছেন না। দুর্নীতি বিষয়টি খারাপ বলে পার পেতে পারতেন। তবে দেশে দুর্নীতি কেন হয়, তা আগে জানার দরকার। দুর্নীতি থেকে পচন ভাল নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+