বুথের ৫০ মিটারের মধ্যেই বহিরাগতের ভিড়! কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ালেন বোলপুরের বিজেপি প্রার্থী
বেলা বাড়তেই উত্তেজনা ছড়াচ্ছে বিভিন্ন জায়গা থেকে। শেষ দফার শান্তিপূর্ণ ভোট করানোটা কার্যত চ্যালেঞ্জ ছিল কমিশনের কাছে। কিন্তু বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। বেলা বাড়তেই অশান্তি বীরভূমে।
বেলা বাড়তেই উত্তেজনা ছড়াচ্ছে বিভিন্ন জায়গা থেকে। শেষ দফার শান্তিপূর্ণ ভোট করানোটা কার্যত চ্যালেঞ্জ ছিল কমিশনের কাছে। কিন্তু বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। বেলা বাড়তেই অশান্তি বীরভূমে। বীরভূমের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে।

ভোটারদের ভয় দেখানোর অভিযোগ ওঠে। ভীত-সন্ত্রস্ত ভোটারদের বুথে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। শুরু হয়ে যায় হাতাহাতি। ছোড়া হয় পাথরও। বিজেপি প্রার্থীর অভিযোগ, বুথের ৫০ মিটারের মধ্যে বহিরাগতদের ভিড়। মানুষকে ভয় দেখানো হচ্ছে। সেই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যাই।
এদিন এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনী। দেখা যায়, পুলিশ পৌঁছানোর পরেও তাঁদের সামনেও বাঁশ ছোড়া, ইটবৃষ্টিও হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, সংঘর্ষে মাথা ফেটেছে দুজনের। কিন্তু তাতে বদল হয় না পরিস্থিতির। কার্যত পুলিশ এবং বাহিনীকে উপেক্ষা করেই দফায় দফায় শুরু হয় সংঘর্ষ।
অন্যদিকে দিনের শেষে আক্রান্ত বিজেপি প্রার্থী অনির্বান চৌধুরী। ইলামবাজারে গিয়ে আক্রান্ত হতে হয় তাঁকে। এই প্রসঙ্গে অনুব্রত বলেন, "উনি ওখানে নিজে ঝামেলা তৈরি করেছেন। কানে কানে একটা ছেলেকে বলল বাঁশ দিয়ে আমার গাড়িটা ভেঙে দে। তারপরই একজন ওর গাড়িতে মারল।" তবে অনির্বাণ কেন তৃণমূলকে দুষছেন? "অনুব্রতর স্পষ্ট কথা, আরেহ ও পাগল তো। আমি তো বোলপুর পার্টি অফিসে বসে আছি। হেরে গেছে বলে বলছে। আমি বলেছিলাম না হারবে (হাসি)। আমি বলেছিলাম না সোনা হেরে যাবে।"












Click it and Unblock the Notifications