নিজস্ব কায়দাতে বাইকে চেপে ভোট দিয়েই বাড়ি ফিরলেন অনুব্রত, বললেন, ভালো ভোট হচ্ছে
নির্বাচন কমিশনের নজরবন্দি হয়েই বীরভূমের নিচুপট্টির বাড়ি থেকে ভোট দিতে বেরলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বাইকে চড়ে ভোটকেন্দ্রে যান তিনি, সঙ্গে ছিলেন বীরভূমের বেতাজ বাদসার মেয়েও। যদিও ভোট দিয়েই বাড়ি ফিরে আসেন
অষ্টম অর্থাৎ শেষ দফার ভোট গ্রহণ চলছে বাংলায়। বিশেষ করে চারটে জেলার ৩৫টা আসনে চলছে ভোট গ্রহণ। এর মধ্যে রয়েছে কলকাতার ৭টা, মালদহের ৬টা, মুর্শিদাবাদের ১১টা এবং বীরভূমের ১১টা আসনে ভোট গ্রহণ চলছে। প্রায় ২৮৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করছেন প্রায় ৮৫ লক্ষ ভোটার। তবে ভোট গ্রহণ শুরু হতেই বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। তবে জেলার থেকে কলকাতায় বেশি অশান্তির খবর সামনে আসছে। তবে তুলনামূলক বীরভূমে অনেকটাই শান্তিপূর্ণ ভোট চলছে।

বাইকে চেপে ভোট দিতে গেলেন অনুব্রত
প্রত্যেকবার সকাল সকাল ভোট দেন অনুব্রত মন্ডল। কিন্তু ভোট শুরুর পাঁচ ঘণ্টা পর সিউড়ির বাড়ি থেকে বের হন। নিজস্ব কায়দাতেই বাইকে করে ভোট দিতে যান অনুব্রত মণ্ডল। যাওয়ার পথে একটা মন্দির পরে। সেখানে প্রণাম করেই বুথের দিকে এগিয়ে যান কেষ্টা মন্ডল। অন্যদিকে, বাইকে করে মেয়েকে সঙ্গে নিয়ে ভোট দিতে যান বীরভূম তৃণমূল জেলা সভাপতি।। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কারণ কমিশনের নির্দেশ অনুসারে নজরবন্দি অবস্থাতেই থাকতে হবে অনুব্রতকে। এমনটাই নির্দেশ কমিশনের। আর সেই কারনেই বাইকে অনুব্রতের প্রতি মুহূর্তের আপডেট ক্যামেরাবন্দি করে রাখছেন কমিশনের আধিকারিকর।

ভালো ভোট হচ্ছে
ভোট দিয়ে বাইকে করেই বাড়িতে ফেরেন অনুব্রত মন্ডল। সঙ্গেই বাইকে ফেরেন কেষ্টার মেয়েও। বাড়িতে ঢোকার আগে অনুব্রত এবং তাঁর মেয়ে ভিক্ট্রি সাইন দেখান। অন্যদিকে ভোট কেমন চলছে এমন প্রশ্নের উত্তরে অনুব্রত মন্ডল বলেন, ভালো ভোট চলছে। সর্বত্রই মানুষ শান্তিপূর্ণভাবেই ভোট দিচ্ছেন বলে দাবি কেষ্টার।

পার্টি অফিসে অনুব্রত
নির্ধারিত অনেকটা সময় পরে বাড়ি থেকে বের হন অনুব্রত মন্ডল। সকাল সকাল ভোট দিতে যাওয়ার কথা থাকলেও বেলা প্রায় ১২টা নাগা বের হন তিনি। সূত্রে জানা গিয়েছে, সকালে একাধিক ফোন ঘোরান অনুব্রত। কথা বলেন বিভিন্ন এলাকার তৃণমূল নেতাদের সঙ্গে। কেমন কোথায় ভোট হচ্ছে বিস্তারিত খোঁজখবর নেন তিনি। এরপর বাড়ি ফিরেই নিজের পার্টি অফিসে চলে যান অনুব্রত। কার্যত বীরভূমের ১১টি কেন্দ্রের কন্ট্রোল রুম খোলা হয়েছে সেখানে। সেই পার্টি অফিসে বসেই কার্যত নজরদারি চালাচ্ছেন অনুব্রত মন্ডল।

রুটিন চেক আপ হয় অনুব্রতের
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ হঠাৎই বোলপুরের নিচুপট্টি এলাকায় অনুব্রত মণ্ডলের বাড়িতে হন্তদন্ত হয়ে ঢুকতে দেখা যায় বোলপুর মহকুমা হাসপাতালের এক চিকিৎসককে। সঙ্গে নার্স, প্রেশার মাপার যন্ত্র, ইসিজি মেশিন। তবে কি ভোটের দিন কোনও সমস্যা দেখা দিল 'কেষ্টদা'র? শুরু হয় জোর জল্পনা। তাহলে কি অসুস্থ অনুব্রত মন্ডল? যদিও চিকিৎসক সাংবাদিকদের জানান সুপার পাঠিয়েছেন। তার কিছুক্ষণ পর ১২টা নাগাদ হলুদ পাঞ্জাবি, সাদা পায়জামায় বাড়ি থেকে বেরিয়ে আসেন স্বকন্যা অনুব্রত মণ্ডল। জানা যায়, রুটিন চেক আপ করতেই বাড়িতে আসেন ডাক্তার। ভোটের দিন! সকাল থেকে একটা তো প্রেসার থাকেই। আর এমনিতেই বেশ কিছু সমস্যা রয়েছে অনুব্রত মন্ডলের। আর তাই রুটিন চেকআপ করতেই সকালে ডাক্তার আসে অনুব্রত মন্ডলের বাড়ি। এমনটাই জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications