কাঁচা বাদাম গানের সঙ্গে এবার ভাইরাল হল ’বাদাম জুতো’, কেনার জন্য উপচে পড়া ভিড়

এবার ভাইরাল হল ’বাদাম জুতো’

ভুবন বাদ্যকর বললে কেউ হয়তো চিনবেন না। কিন্তু 'বাদাম কাকু’ বললেও সকলেই চিনবেন। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দৌলতে রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন ভুবন বাদ্যকর। তাঁর গান বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল। এবার আবার বাজারে পাওয়া যাচ্ছে 'বাদাম জুতো’! কি কিনছেন নাকি এই জুতো!

কাঁচা বাদাম গানের সঙ্গে এবার ভাইরাল হল ’বাদাম জুতো’, কেনার জন্য উপচে পড়া ভিড়


এমন আইডিয়া কার! জানা গেছে আরামবাগের এক জুতো ব্যবসায়ী এই বাদাম জুতোর আইডিয়া বের করেছেন। কলকাতা সিআইটি রোডের কাছে পদ্মপুকুরে একটি জুতোর কারখানা রয়েছে ব্যবসায়ীদের। আর এই 'কাঁচা বাদাম জুতো’ রীতিমত ভাইরাল হয়েছে।

চারিদিকে ঘুরছে এই জুতোর ছবি। এই জুতোয় লেখা রয়েছে 'কাঁচা বাদাম’, জুতোর চারিদিকে বাদামের ছবি রয়েছে। বাদামের ছবি রয়েছে জুতোর শোলেও। জুতোর নিচে ভর্তি রয়েছে নীল রঙের বাদামে। এই বাদাম জুতো নানা রঙের পাওয়া যাচ্ছে। যেমন বেগুলি, নীল ,গোলাপি রঙেরও।

আরামবাগের এক স্থানীয় লোক এই বাদাম জুতো সোশ্যাল মিডিয়ায় প্রথমে ভাইরাল করেন। তারপর থেকে এই জুতো ভাইরাল। দোকানে এখন রীতিমত উপচে ভিড় এই বাদাম কেনার জন্য।

তবে এই বাদাম জুতো, কিন্তু বাজারের যে কোনও দোকানে পাওয়া যাচ্ছে না। এটা কিনতে গেলে সিআইটি রোডের জুতোর দোকানে যেতে হবে।

উল্লেখ্য, বাদাম কাকুর গান বিদেশী এক সংগীত পরিচালক কাঁচাবাদাম গানের রিমিস্ক করেছেন। বাদাম কাকুর গানের জনপ্রিয়তা এবার চলে গেছে বিদেশ আফ্রিকাতেও। ডেভিড জনপ্রিয় কাঁচা বাদাম গান নিয়ে নতুন করে গানটি নতুন করে করেছেন নামকরা সঙ্গীত পরিচালক । যা সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন করেছেন। গানটি বেশ জনপ্রিয়। তা একেবারেই বলার অপেক্ষা রাখে না গানের ভিডিওটি, যা ভাইরালও হয়েছে।

সঙ্গীত পরিচালক বাদাম কাকুকে আর্থিক সাহায্যও করতে চান। গানের ভিডিওটি রিলিজ করার পর তিনি জানিয়েছেন, গানটি থেকে যা উপার্জন হবে সেটা পুরোটাই তিনি ভুবন বাদ্যকরকে দিতে চান। লোকগীতি নয় এবার ডিস্ক স্টাইল গাওয়া হয়েছে 'বাদাম বাদাম'গানটিকে। গোটা একটা অ্যালবাম তৈরী হয়েছে যাতে মোট ৯টি গান থাকছে। ইউটিউবে গানগুলি একের পর এক রিলিজ করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+