কেষ্টর গড়ে পা রাখতেই অধীর চৌধুরীকে বাধা, শ্রীনিকেতনের রাস্তায় বসে বিক্ষোভ প্রদেশ কংগ্রেস সভাপতির

কেষ্টর গড়ে পা রাখতেই অধীর চৌধুরীকে বাধা, শ্রীনিকেতনের রাস্তায় বসে বিক্ষোভ প্রদেশ কংগ্রেস সভাপতির

রামপুরহাটের বগটুই গ্রামে যাওয়ার পথে অধীর চৌধুরীকে দফায় দফায় বাধা দেওয়ার অভিযোগ। শ্রীনিকেতন রোডে বসে বড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এদিকে মুখ্যমন্ত্রী বগটুই গ্রামে পৌঁছনোর আগেই কংগ্রেস কর্মী সমর্থকরা সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

অধীর চৌধুরীকে বাধা

অধীর চৌধুরীকে বাধা

মুখ্যমন্ত্রীর সফরের দিনই বগটুই গ্রামে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। দিল্লির লোকসভা অধিবেশনে ঘটনার প্রসঙ্গ তুলে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন অধীর চৌধুরী। দিল্লি থেকে দ্রুত ফিরে এসে তিনি রওনা হয়ে যান বগটুই গ্রামের পথে। মুখ্যমন্ত্রী পৌঁছনোর আগেই তিনি বগটুই গ্রামে পৌঁছতে চেয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। িকন্তু অনুব্রত মণ্ডলের এলাকায় পা রাখার সঙ্গে সঙ্গেই তাঁকে আটকানো হয়। গুসকরায় অধীর চৌধুরীর গাড়ি আটকায় পুলিশ। মুখ্যমন্ত্রীর সফরের নিরাপত্তার কারণ দেখিয়ে তাঁর গাড়ি আটকানো হয়।

বোলপুরে আটকালো গাড়ি

বোলপুরে আটকালো গাড়ি

গুসকরা থেকে বাধা কাটিয়ে বেরিয়ে আসার পর বোলপুর ঢোকার মুখে ফের আটকে যায় তাঁর গাড়ি। রেলসেতুর উপর ডাম্পার খারাপ হয়ে যাওয়ায় আটকে যায় তাঁর গাড়ি। কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখালে ডাম্পার চলতে শুরু করে। তারপরে ফের শান্তিনিকেতন মোড়ে আটকানো হয় অধীর চৌধুরীর গাড়ি। শেষে প্রতিবাদে শ্রীনিকেতনের রাস্তায বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। রাজ্যে ৩৫৬ ধারা জারির দাবি জানিয়েছে কংগ্রেস।

বগটুই পরিদর্শনে মুখ্যমন্ত্রী

বগটুই পরিদর্শনে মুখ্যমন্ত্রী

এদিকে ইতিমধ্যেই রামপুরহােট পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে হেলিকপ্টারে পৌঁছেই অনুব্রত মণ্ডলকে সঙ্গে নিয়েই তিনি বগটুই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। সেখানে তিনি প্রথমে ঘটনাস্থল পরিদর্শন করবেন। রয়েছেন তদন্তকারী আধিকারীকরা। বগটুই গ্রামে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য রয়েছেন ভাদু শেখের পরিবার এবং মিিহলালের পরিবার। যে পরিবারগুলি গ্রামে ফিরেছেন তাঁদের সঙ্গে কথা বলবেন। এবং সেখান থেকে বেরিয়ে রামপুরহাট হাসপাতালে যাবেন তিনি। সেখানে আহতদের সঙ্গে দেখা করবেন। সূত্রের খবর মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পরেই অধীর চৌধুরীর সেখানে যাওয়ার কথা।

বিধানসভায় ওয়াক আউট বিজেপির

বিধানসভায় ওয়াক আউট বিজেপির

মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছিল বিধানসভা। বিজেপি বিধায়করা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভায় ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। তাঁরা বিধানসভায় বগটুই ইস্যুতে আলোচনার দাবি জানিয়েছেন। এই নিয়ে আলোচনা না হওয়া পর্যন্ত বিধানসভায় তাঁরা লাগাতার বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিকে আজই বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদল বগটুই গ্রামে গিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+