কেন গ্রেফতার নয় অমিত শাহের ছেলে? সুকন্যার পাশে দাঁড়িয়ে কেষ্টহীন বীরভূমে প্রশ্ন অভিষেকের

অমিত শাহের ছেলেরও ৮০ হাজার গুণ (Cattle Smuggling) সম্পত্তি বেড়েছে! কেন তাঁকে গ্রেফতার করা হবে না। কেষ্ট গড়ে কার্যত সুকন্যা মণ্ডলের পাশে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পঞ্চায়েত নির্বাচনের আগে নবজোয়ার কর্মসূচি নিয়ে একের পর এক জেলাতে যাচ্ছেন তিনি।

তেমনই আজ বীরভূমে পৌঁছন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। অনুব্রতহীন বীরভুম তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যে এই জেলার দায়িত্ব নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে অভিষেকের বীরভূম সফর খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আর সেখান থেকেই অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বীরভূমের মুরারইয়ে দাঁড়িয়ে তিনি বলেন, বাবুরা সব গরু চোর ধরতে বেরিয়েছে।

সুকন্যার পাশে দাঁড়িয়ে কেষ্টহীন বীরভূমে প্রশ্ন অভিষেকের

কিন্তু ইডি বলছে বিএসএফের প্রত্যক্ষ মদতেই গরু পাচার চলত। আর এই বিএসএফ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনে বলেও দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই তিনি বলেন, এই মুহূর্তে তিহাড় জেলে বন্দি অনুব্রত মণ্ডল। আমি কাউকে আড়াল করব না! কিন্তু সুকন্যা মণ্ডলের সম্পত্তি ১৫০ গুণ বেড়েছে বলে গ্রেফতার করেছে। আর অমিত শাহের ছেলেরও তো ৮০ হাজার গুণ সম্পত্তি বেড়েছে। তাহলে তাঁকে গ্রেফতার করা হবে না? প্রশ্ন ডায়মন্ডহারবারের সাংসদের।

সুকন্যার পাশে দাঁড়িয়ে কেষ্টহীন বীরভূমে প্রশ্ন অভিষেকের

এই প্রসঙ্গে বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা, বিএসএফ গরুপাচারের টাকা অমিত শাহের ছেলের কাছে যাচ্ছে না তো! তবে এই প্রসঙ্গে কে কথা বলবে? কে প্রশ্ন তুলবে বলে দাবি তৃণমূল নেতার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। কড়া ভাষায় ডায়মন্ডহারবারের সাংসদকে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। বিজেপির দাবি, রোদে রোদে ঘুরে মাথা খারাপ হয়ে গিয়েছে। সুকন্যা মণ্ডলের সঙ্গে গরু পাচারের যোগসাজশ পাওয়া গিয়েছে। একাধিক লিঙ্ক তদন্তকারীরা পেয়েছেন। কিন্তু কীভাবে জয় শাহের লিঙ্ক অভিষেক আনলেন তা নিয়ে প্রশ্ন বঙ্গ বিজেপি নেতার।

সুকন্যার পাশে দাঁড়িয়ে কেষ্টহীন বীরভূমে প্রশ্ন অভিষেকের

চোরে চোরে মাসতুতো ভাই বলে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বাম নেতৃত্বও। বলে রাখা প্রয়োজন, গরু পাচার মামলাতে ইতিমধ্যে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে ইডি। আর এই তদন্তে নেমে পেশায় শিক্ষায় সুকন্যা মণ্ডলের কোটি কোটি টাকার সম্পত্তি পান তদন্তকারীরা। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করে অনুব্রত মণ্ডল এবং সুকন্যার নামে ৩০০ পাতার চার্জশিট দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানে দাঁড়িয়ে অভিষেকের এহেন মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+