৫৫০০ কর্মীকে ছাঁটাই করছে রিলায়েন্স কমিউনিকেশন্স

এয়ারটেল, ভোডাফোনের সঙ্গে তীব্র প্রতিযোগিতায় ক্রমশ পিছিয়ে পড়ছে রিলায়েন্স কমিউনিকেশন্স। এই মুহূর্তে বাজারে তাদের ঋণের পরিমাণ ৪১ হাজার কোটি টাকা। ফলে কর্মী সঙ্কোচন ছাড়া আর কোনও পথ খোলা ছিল না বলে দাবি করেছে তারা। তবে এই দফায় যে ৫৫০০ জনকে সরানো হচ্ছে, তারা যে রাতারাতি কর্মহীন হয়ে পড়বে, এমনটা নয়। কারণ এদের সিংহভাগই হল রিলায়েন্স কমিউনিকেশন্সের কল সেন্টারের কর্মী। যাদের ছাঁটাই করা হচ্ছে, তাদের অন্য কোনও কোম্পানির কল সেন্টারে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
২০১১ সালেও রিলায়েন্স কমিউনিকেশন্সে কর্মী ছিল ২৫ হাজার। ২০১২ সালে তা কমিয়ে ১০ হাজারে আনা হয়। এবার ৫৫০০ জনকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়ায় অনিল আম্বানির রিলায়েন্স কমিউনিকেশন্সের কর্মী সংখ্যা দাঁড়াতে চলেছে পাঁচ হাজারেরও কম। আর্থিক অবস্থা ফিরলে ভবিষ্যতে ফের কর্মী নিয়োগ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
রিলায়েন্স কমিউনিকেশন্স একদিকে যেমন কর্মী ছাঁটাই করে ব্যয় কমাতে চাইছে, তেমনই ঋণ পরিশোধে কিছু পদক্ষেপ নিচ্ছে। যেমন, বিদেশে তাদের সম্পত্তি ও শেয়ারের কিছু অংশ বিক্রি করে ১২ হাজার কোটি টাকা তুলবে। দেশে যে রিয়েল এস্টেট রয়েছে তাদের হাতে, তা কিছু বন্ধক রেখে, কিছুটা লিজ দিয়ে আরও ১২ হাজার কোটি টাকা তুলবে। অর্থাৎ আপাতত ২৪ হাজার কোটি টাকা সংস্থানের পরিকল্পনা করে ফেলেছে তারা।
এ ছাড়া রিলায়েন্স কমিউনিকেশন্স মোবাইল টাওয়ার বসানোর পরিকল্পনা আপাতত বাতিল করে দিয়েছে। কারণ মোবাইল টাওয়ার বসানো, তার রক্ষণাবেক্ষণ ইত্যাদি খাতে খরচ বিপুল। ফলে বিএসএনএল, এয়ারটেল ইত্যাদি সংস্থার সঙ্গে চুক্তি করে তাদের টাওয়ার ব্যবহার করছে তারা। তাতে তুলনামূলকভাবে কম টাকা খরচ করতে হচ্ছে। এর ফলে বছরে ১০-১৫ শতাংশ খরচ কমিয়ে ফেলা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications