অনন্তর বিয়েতে মুম্বইয়ে তুমুল কাণ্ড! বিপদ এড়াতে কর্মীদের 'ওয়ার্ক ফ্রম হোম' দিল একাধিক কোম্পানি
শুক্রবার এই বিশেষ দিনে অবশেষে হচ্ছে অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে। আর এই মেগা ইভেন্ট ঘিরে জমজমাট মায়া নগরী। ইতিমধ্যেই বিয়েতে সামিল হতে উপস্থিত হয়েছে দেড়শ ও বিশ্বের তাবড় সেলেবরা। তবে শুধু মাত্র বলিউড বা হলিউডের তারকারাই নন, মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়েতে উপস্থিত হয়েছেন অন্যান্য ক্ষেত্রের তারকা তো বটেই এমনকি দেশ ও বিদেশের হেভিওয়েট রাজনৈতিক বিশিষ্টরাও। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বর্ষীয়ান রাজনৈতিক নেতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব উপস্থিত হয়েছেন মুম্বই। মুম্বই এসে পৌঁছেছেন সেনসেশনাল কিম কার্দাশিয়ান। এসেছে সস্ত্রীক প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টোনি ব্লেয়ার। এমন মেগা ইভেন্ট দেশে শেষ কবে দেখা গিয়েছিল, সেটা বোধহয় আর মনে করতে পারবেন না! দুনিয়াভরের তারকাদের সব্বার শুক্রবার একটাই গন্তব্য, অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে।
নামজাদা সেলেব থেকে হেভিওয়েট নেতা মন্ত্রীদের জন্য বুক করা হয়েছে তাজ, ললিত হোটেল সহ অন্য বিলাসবহুল হোটেল। মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে জিও ওয়ার্ল্ড প্লাজায় এই মেগা বিয়ের আসর বসেছে। এদিকে বিকেসিতে অবস্থিত জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে যেহেতু এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাই গোটা এলাকায় জারি করা হয়েছে কড়া নিরাপত্তা। এমনকি সকাল থেকেই বন্ধ রাখা হয়েছে কনভেনশন সেন্টার সংলগ্ন রাস্তাও। ফলে ব্যাপক যানজটের আশঙ্কা করা হচ্ছে মুম্বইয়ের অন্যান্য রাস্তায়। অনুষ্ঠানের জন্য বেশকিছু রাস্তার রুট পরিবর্তন করা হয়েছে এবং এর সঙ্গে সাধারণ যানবাহন চলাচলে জারি করা হয়েছে একাধিক নিষেধাজ্ঞাও। দুপুর ১টা থেকে মধ্যরাত পর্যন্ত সাধারণের জন্য এই রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে।

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানের জন্য বন্ধ থাকছে মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্স সংলগ্ন রাস্তা। আর যারফলে অভিনব উপায় বের করেছেন বিকেসি কর্তৃপক্ষ। বান্দ্রা কুরলা কমপ্লেক্সে অবস্থিত কিছু কোম্পানির অফিসে কর্মরত কর্মচারীদের ১৫ জুলাই পর্যন্ত বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। আগামী কয়েকদিন ওয়ার্ক ফ্রম হোম করবেন বিকেসির একাধিক অফিসের কর্মচারীরা।
অম্বানি পরিবারের বিয়ে বলে কথা, তাই বিয়ের সম্পূর্ণ অনুষ্ঠানে আম্বানি পরিবারের জন্য থাকছে জেড প্লাস নিরাপত্তা ব্যবস্থা। বাড়তি নিরাপত্তায় থাকছে ইন্টিগ্রেটেড সিকিউরিটি অপারেটিং সিস্টেম। ১০ এনএসজি কমান্ডো এবং পুলিশ অফিসার, ২০০ আন্তর্জাতিক নিরাপত্তারক্ষী, ১০০টিরও বেশি ট্রাফিক এবং মুম্বই পুলিশের নিরাপত্তা বাহিনী।












Click it and Unblock the Notifications