ফিরে দেখা ২০২০:‌ সরগরম উত্তর ২৪ পরগণা, এ বছর নানান ঘটনায় শিরোনামে এই জেলা

এ বছর নানান ঘটনায় শিরোনামে এই জেলা

নানা ঘাত–প্রতিঘাত ও বিপর্যয়ের মধ্য দিয়ে আমরা ২০২০ সালের শেষ লগ্নে উপস্থিত হয়েছি। এ বছর উত্তর ২৪ পরগণা জেলায় বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটে গিয়েছে। দেখে নেওয়া যাক সেই সব ঘটনাগুলি এক নজরে

প্রথমবার বন্ধ হল দক্ষিণেশব্র মন্দির

প্রথমবার বন্ধ হল দক্ষিণেশব্র মন্দির

এই জেলায় উল্লেখযোগ্য ঘটনা বলতে করোনা ভাইরাসকেই বোঝায়। কলকাতার পরই সর্বাধিক সংক্রমণ ছিল উত্তর ২৪ পরগণাতেই। মারাও গিয়েছে অনেক মানুষ। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় তৎপর হয়েছে প্রশাসন। এই করোনার জন্যই অন্যতম বড় সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতিতে এই প্রথমবার ঐতিহাসিক দক্ষিণেশ্বর কর্তৃপক্ষ লকডাউনের সময় মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ করে দেয়। তবে আনলক পিরিয়ডে ফের খোলে দক্ষিণেশ্বর মন্দির।

মণীশ শুক্লা খুন

মণীশ শুক্লা খুন

২০২০ সালে উত্তর ২৪ পরগণার সবচেয়ে বড় ঘটনাটি হল বিজেপি নেতা মণীশ শুক্লার খুন হয়ে যাওয়া। টিটাগড় থানার সামনে দুষ্কৃতীরা ঘিরে ধরে প্রকাশ্যে খুন করে বিজেপি নেতা মণীশ শুক্লাকে। সেই ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। বিরোধীদের দিকে অভিযোগের আঙুল তোলে বিজেপি। মণীশ শুক্লার খুনের ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। চলছে তদন্ত।

বিতর্ক শুরু শীলভদ্র দত্তকে নিয়ে

বিতর্ক শুরু শীলভদ্র দত্তকে নিয়ে

উত্তর ২৪ পরগণার বিতর্কিত রাজনৈতিক চরিত্র শীলভদ্র দত্ত, ব্যারাকপুরের এই তৃণমূল বিধায়ক হঠাৎই জানিয়ে দেন যে তিনি আর তৃণমূ,লে টিকিটে ২০২১ বিধানসভা নির্বাচনে লড়বেন না। তারপর থেকেই তুঙ্গে রাজনৈতিক তরজা। এই ঘটনা রাজ্য-রাজনীতিতে প্রভাব ফেলেছে।

সৈকত ভাওয়াল খুন

সৈকত ভাওয়াল খুন

উত্তর ২৪ পরগণার সাম্প্রতিক বড় ঘটনা বলতে সম্প্রতি খুন হয়ে যান সৈকত ভাওয়াল। এই ঘটনা ঘটেছিল হালিশহরে। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। ফের একবার বিরোধীদের দিকে আঙুল তোলে বিজেপি। হালিশহরের বিজেপির সঙ্গে 'গৃহ সম্পর্ক' অভিযান যাত্রায় সামিল হওযার পর দুষ্কৃতীদের হাতে খুন হন সৈকত ভাওয়াল। তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ।

২০২১ সালের ভোটের প্রস্তুতি

২০২১ সালের ভোটের প্রস্তুতি

দেখতে দেখতে বছর প্রায় শেষ হয়ে গেল। পঞ্চম ঘটনা বলতে উত্তর ২৪ পরগণায় শুরু হয়ে গিয়েছে ২০২১ সালের ভোটের প্রস্তুতি। সেই ভোটের প্রস্তুতিতে নেমে পড়েছে বিজেপি, তৃণমূল সহ সমস্ত রাজনৈতিক দলগুলি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মতো করে ভোটের প্রচারে নেমে পড়েছে। যদিও ভোটের দিনক্ষণ চূড়ান্ত হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+