সন্দেশখালির গ্রামে পুলিশকে ঘিরে ধরল মহিলারা

ভোট মিটতেই ফের উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালি এলাকা। রবিবার সকাল থেকেই সন্দেশখালি এলাকায় বিশাল পুলিশ বাহিনী ঢুকেছিল। মহিলাদের সঙ্গে দীর্ঘ সময় বচসা হয় পুলিশের। পুলিশের কবল থেকে এক অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে গেলেন গ্রামের মহিলারা।

সরবেরিয়ার আগারহাটি মন্ডলপাড়া এলাকা রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে। গতকাল শনিবার পুলিশি জুলুমের অভিযোগ উঠেছিল। মহিলাদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ হয়। গ্রামে ঢুকে মহিলাদের পুলিশ মেরেছে, অভিযোগ সামনে আসে। পুলিশকেও আক্রমণ করেছে মহিলারা। সেই কথাও সামনে এসেছিল।

sandeshkhali

আজ রবিবার দুপুরে বিশাল পুলিশ বাহিনী গ্রামে ফের ঢোকে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, র‍যাফ, পুলিশ বাহিনী ঢুকে তল্লাশি শুরু করে। মহিলারা ফের ক্ষোভে ফেটে পড়েন। কেন ফের গ্রামে পুলিশ ঢুকল? সেই প্রশ্ন তোলা হয়? পুলিশ এক ব্যক্তিকে পাকড়াও করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

ওই ব্যক্তি নির্দোষ। তাকে কেন ধরে নিয়ে যাওয়া হবে? সেই প্রশ্ন তোলেন গ্রামের মহিলারা। পরিস্থিতি ক্রমে অগ্নিগর্ভ হয়ে উঠতে থাকে। মহিলারা লাঠি, গাছের ডাল, বাঁশ নিয়ে রাস্তায় নেমে পড়েন। কার্যত তখন দ্রুত এলাকা ছাড়ার চেষ্টা করে পুলিশ। মহিলারাও একইভাবে পুলিশকে ধাওয়া করেন। পুলিশের গাড়ি ঘিরে ফেলেন গ্রামের মহিলারা।

পুলিশের গাড়ির সামনে কয়েকজন শুয়ে পড়েন। পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন কিছু মহিলা। গাড়ি থেকে ওই ব্যক্তিকে বার করার চেষ্টা করেন কয়েক জন। পুলিশের সঙ্গে গ্রামের মহিলাদের তীব্র বচসা চলতে থাকে। একসময় আটক করা ব্যক্তিকে পুলিশের কাছ থেকে মহিলারা ছিনিয়ে নেন। পুলিশের ভূমিকা নিয়ে ক'দিন ধরেই গ্রামের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বেড়েছে।

আরও একবার সেই ক্ষোভের প্রকাশ দেখা গেল। ভোটের দিন থেকেই সন্দেশখালি এলাকায় উত্তাপ বাড়ছিল। ক্রমে সেই উত্তাপের তেজ আরও বাড়ছে। এমনই মত ওয়াকিবহাল মহলের একাংশের। গ্রামের মানুষ বিশেষ করে মহিলারা প্রতিবাদে সরব হয়েছেন। রাস্তা আটকে করেছেন বিক্ষোভ দেখাচ্ছেন তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+