Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sandeshkhali: সন্দেশখালির ঘটনায় উত্তাল বাংলা, প্রতিবাদে গর্জে উঠলেন কামদুনির মহিলারাও

Sandeshkhali: সন্দেশখালির ঘটনায় উত্তাল বাংলা। বসিরহাটের পর বাম বিক্ষোভে একেবারে উত্তাল বহরমপুর। অন্যদিকে পথে নেমে সন্দেশখালির ঘটনায় দোষীদের গ্রেফতারির ঘটনায় প্রতিবাদ জানাচ্ছেন কামদুনির প্রতিবাদীরাও। পরিস্থিতি সামলাতে কার্যত হিমশিম পুলিশ প্রশাসনের।

প্রায় একমাস কাটতে চললেও খোঁজ নেই সন্দেশখালির বেতাজ বাদশা শাহজাহান শেখের। খোঁজ নেন তৃণমূল নেতার অনুগামী শিবুরও। এর মধ্যেই দফায় দফায় উত্তাল হয়ে উঠেছে সন্দেশখালি। তৃণমূল নেতাদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করছেন গ্রামের মহিলারা। কার্যত যা শিউরে ওঠার মতো।

Sandeshkhali

আর এই ঘটনার প্রতিবাদেই পথে নেমেছে বাম, বিজেপি সহ একাধিক বিরোধী দলগুলি। বামেদের তরফে আজ মঙ্গলবার থানা ঘেরাও এবং আইন অম্যান্যের ডাক দেওয়া হয়। আর সেই কর্মসূচি ঘিরে একেবারে উত্তাল পরিস্থিতি।

রণক্ষেত্রে হয়ে উঠেছে বহরমপুর টেক্সটাইল মোড়। পরিস্থিতি সামাল দিতে ব্যাপক লাঠিচার্জ পুলিশের। বামেদের আন্দোলনকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় বলেও জানা গিয়েছে। পালটা পুলিশকে লক্ষ্য করে চলছে ইটবৃষ্টি। কার্যত হুলস্থল অবস্থা বহরমপুরজুড়ে।

কার্যত একই ছবি শিলিগুড়ি সহ বিভিন্ন জেলাতেও। আইন অমান্য কর্মসূচী ঘিরে সাময়িক উত্তেজনা ছড়ায় বাঁকুড়াতেও। মঙ্গলবার বাম কৃষক, শ্রমিক, ছাত্র, যুব সংগঠন গুলির ডাকে বাঁকুড়া জেলাশাসকের দপ্তরের সামনে আইন অমান্য কর্মসূচির ডাক দেওয়া হয়। কিন্তু মিছিল শুরু হতেই তা পুলিশ তা আটকে দেয়।

পাশাপাশি একাধিক অভিযোগ ও দাবিতে কেন্দ্রীয় সরকারি অফিসের সামনে আইন অমান্য কর্মসূচি পালন করলেন বামেদের ১৩ টি ট্রেড ইউনিয়নের কর্মী সমর্থকরা৷ ব্যারিকেড উল্টে শিলিগুড়ির প্রধান ডাকঘরের সামনে আইন অমান্য আন্দোলনে সামিল হলেন বাম ট্রেড ইউনিয়নের কর্মী সমর্থকরা।

অন্যদিকে বসিরহাটের এসপি অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে ধন্ধুমার কাণ্ড বসিরহাটে। আজ মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে এসপি অফিস ঘেরাও কর্মসূচি ডাক দেওয়া হয়। সেই মিছিল বসিরহাটে এসপি অফিসের সামনে পৌঁছানো মাত্র রণক্ষেত্রে হয়ে ওঠে। শুরু হয় পুলিশের ব্যাপক লাঠিচার্জ। আর তাতে আহত হয়েছেন সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি নেতা-কর্মী। এরপরেই রাস্তাতেই অবস্থানে বসে পড়েছেন বিজেপি নেতা।

পাশাপাশি সন্দেশখালির ঘটনার প্রতিবাদে ফের একবার রাজপথে কামদুনির মহিলারাও। আছেন টুম্পা, মৌসুমি সহ একাধিক প্রতিবাদী। আর এই মিছিলে যোগ দিয়েছেন একাধিক বুদ্ধিজীবীও। অন্যদিকে সন্দেশখালি যাওয়ার পথে রামপুরে আটকে দেওয়া হয়েছে কংগ্রেসের প্রতিনিধি দলকেও। যা নিয়ে নতুন করে উত্তেজনা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+