রোজ সন্দেশখালি যাওয়ার চেষ্টা হবে, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

রোজ সন্দেশখালি যাওয়ার চেষ্টা করা হবে। বিজেপি সন্দেশখালি ইস্যুকে সামনে রেখে আন্দোলন চালাবে। এমনই দাবি করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ৷ তৃণমূল সরকারকে খোঁচা দিয়েছেন তিনি। পাশাপাশি,বিজেপির প্রচারও শুরু করে দিলেন খড়গপুরের সাংসদ।

সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি করা আছে৷ শুভেন্দু অধিকারীদের পথ এদিনও আটকে দেওয়া হয়েছিল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টাকিতে বাধাপ্রাপ্ত হয়েছিলেন। তিনি অসুস্থ হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন।

Dilip Ghosh

এদিন সন্দেশখালির ঘটনা প্রসঙ্গে ফের একবার মন্তব্য করলেন দিলীপ ঘোষ। খড়গপুরের সাংসদ বলেন, যতদিন না দোষীরা ধরা পড়বে, শাস্তি পাবে। ততদিন আমাদের আন্দোলন চলবে। পুলিশ যতই বাধা দিক, অত্যাচার করুক, ১৪৪ ধারা জারি করুক রোজ আমরা যাওয়ার চেষ্টা করব। বাংলার মানুষের পাশে থাকার চেষ্টা করব।

আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের জন্য সব থেকে বেশি ফোর্স চাওয়া হয়েছে৷ নির্বাচন কমিশন ৯২০ কোম্পানি বাহিনী চেয়েছে। দেশের সব রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি কোম্পানি বাহিনী চাওয়া হয়েছে। উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশেও অনেক কম কেন্দ্রীয় বাহিনীর কথা বলা হয়েছে। তাই নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা।

এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, বাংলায় সব চেয়ে বেশি হিংসা হয়। সারা ভারতবর্ষের কোথাও হিংসা হয় না। শুধু বাংলায় হয়। মৃত্যু হয়। রাস্তা অবরোধ হয়। তাই বাংলায় নির্বাচনে আরও বেশি ফোর্স লাগবে। যাতে লোক নিশ্চিন্তে ভোট দিতে পারে।

এদিন পূর্ব মেদিনীপুরের এগরা ১ ব্লকের জুমকি গ্রাম পঞ্চায়েতের চাউলদা গ্রামে দলীয় কর্মসূচিতে যান দিলীপ ঘোষ৷ নিজের হাতেই দেওয়ালে বিজেপির প্রতীক চিহ্ন পদ্ম ফুল আঁকলেন। দেওয়াল লিখন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বিজেপি সব জায়গায় এগিয়ে আছে। সবার আগে আছে। আগামী দিনে আমরাই সব জায়গায় জিতব।

দিন ভর এগরা ১ এবং ২ নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় ঢালাই রাস্তার উদ্বোধন এবং গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচিতে অংশ নিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এদিন শঙখধ্বনিও দেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+