সন্দেশখালি কেন যাচ্ছেন না মমতা, প্রশ্ন লকেটের, কুণালের পালটা কটাক্ষ সাংসদের ফটোশ্যুট

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে একরাশ ক্ষোভ হুগড়ে দিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। পুলিশের ভূমিকা নিয়ে বরাবরের মতো প্রশ্ন তুললেন। সন্দেশখালিতে ফের যাবেন। একথাও জোর দিয়ে বললেন হুগলির সাংসদ।

সন্দেশখালিতে মহিলারা আক্রান্ত হয়েছেন। সাধারণ মহিলারা প্রতিবাদে রাস্তায় নেমেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা। মমতা বন্দ্যোপাধ্যায় কেন সন্দেশখালি যাচ্ছেন না? কেন সেখানে গিয়ে মানুষের কথা শুনছেন না? প্রশ্ন তুললেন লকেট চট্টোপাধ্যায়ের।

Locket Chatterjee and Kunal Ghosh

মমতা বন্দ্যোপাধ্যায় নারী জাতির কলঙ্ক। এই কটাক্ষ করেছেন লকেট। মমতা নাম এরপর আর কেউ রাখবে না। সন্দেশখালির ঘটনা সারা দেশ দেখছে। বাংলার মহিলাদের উপর কী ঘটনা ঘটছে, সকলেই দেখতে পাচ্ছে। খোঁচা দিলেন বিজেপি সাংসদ।

সন্দেশখালি আজ যাওয়া হল না বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। লালবাজারে তাঁকে নিয়ে আসা হয়েছিল। লেদার কমপ্লেক্স থানা থেকে সেখানেই তাঁকে রাখা হয়। বিকেলের দিকে লালবাজার থেকে বেরোন সাংসদ।

পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথামতোই কাজ করছেন রাজ্যের ডিজি রাজীব কুমার। এত দিন পরে সেখানে গিয়েছেন মুখ্যমন্ত্রীর কথা মতো৷ শেখ শাহজাহানকে গ্রেফতার করা হচ্ছে না কেন? কী বিষয় লুকিয়ে আছে সন্দেশখালিতে? প্রশ্ন করেছেন তিনি।

আজ শুক্রবার লকেট চট্টোপাধ্যায় সন্দেশখালি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তাঁকে আটকে দেওয়া হয়। পরে তাঁকে লেদার কমপ্লেক্স থানায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে নিয়ে আসা হয় লালবাজারে। সেখানেই দীর্ঘক্ষণ ছিলেন তিনি।

কেন তাঁকে গ্রেফতার করা হল? সেই সম্পর্কে কাগজ দেখাতে পারেনি পুলিশ। গ্রেফতারের কারণ বলা হয়নি। সন্দেশখালি থেকে এত দূরে আটক করা হয়েছে। পুলিশের কাছে কোনও জবাব ছিল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সব তথ্যই যাচ্ছে। এমনই বক্তব্য বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের।

এদিকে লকেট চট্টোপাধ্যায়ের সন্দেশখালি যাওয়া প্রসঙ্গে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে আসা পর্যন্ত সন্দেশখালি ইস্যু বাঁচিয়ে রাখতে হবে। বিজেপি সাংসদকে নিজের সভা এলাকাতেই দেখা যায় না বলে কটাক্ষ করছেন মানুষজন। তিনি সন্দেশখালিতে ফটোশ্যুটের জন্য যাচ্ছিলেন। দাবি কুণাল ঘোষের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+