শেখ শাহজাহান, শিবু হাজরা কেন গ্রেফতার হচ্ছে না? সন্দেশখালি এখনও ক্ষোভে ফুঁসছে
সাধারণ মানুষের ক্ষোভ ক্রমে ছড়িয়ে পড়ছে। উত্তম সর্দার কেবল গ্রেফতার হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দল তাকে সাসপেন্ড করেছে। শনিবার তারপরেই কয়েক ঘণ্টার মধ্যে উত্তমকে গ্রেফতার করা হয়। কিন্তু আসল মাথাকে কেন ধরা হচ্ছে না?
শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা এই দুই ব্যক্তির বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ কার্যত আকাশছোঁয়া। বছরের পর বছর সাধারণ মানুষ তাদের জন্য চোখের জল ফেলেছে। আতঙ্কে জীবন কাটিয়েছে। এমনই অভিযোগ কান পাতলে সন্দেশখালিতে শোনা যাচ্ছে।

সেই দুজনকে কেন গ্রেফতার করা হচ্ছে না? ইডির উপর হামলার ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন শেখ শাহজাহান। তারপর থেকে তিনি কার্যত পর্দানসিব হয়ে গিয়েছেন। সন্দেশখালিতে তার অস্তিত্ব আছে। এটুকুই জানা যায়। কিন্তু তাকে সামনে দেখতে পায় না। এমন কথা শোনা যাচ্ছে। এক মাস হয়ে গিয়েছে তিনি আড়ালে চলে গিয়েছেন।
শিবপ্রসাদ ও উত্তম সর্দার শেখ শাহজাহানের নির্ভরযোগ্য দুই হাত। এমনই সাধারণ মানুষ জানাচ্ছেন। দুজনেই সমান ভাবে মানুষকে ভয় দেখিয়েছে। দিনের পর দিন এলাকায় কার্যত শাসন কায়েম করে রেখেছেন। মানুষের প্রতিবাদে নামার পর থেকে শিবপ্রসাদও কার্যত গা ঢাকা দিয়েছে।
সাধারণ মানুষের প্রশ্ন, উত্তম কেন একা গ্রেফতার হল কেন? শিবপ্রসাদকে কেন ধরা হল না? এক মাস হয়ে গেলেও শেখ শাহজাহানকে পুলিশ গ্রেফতার করতে পারছে না! অভিযোগ, শনিবার সাধারণ মানুষের আন্দোলনকে নিরস্ত্র করার জন্য মাঠে নেমে পড়েছিল। শিবপ্রসাদের বাহিনী বন্দুক নিয়ে কয়েকজনকে ছুটোছুটি করতে দেখতে পাওয়া যায়। সেদিন শিবপ্রসাদও উপস্থিত ছিলেন বলে খবর।
সব কিছুই পুলিশের সামনে হয়েছে। কিন্তু তারা গ্রেফতার কেউ হয়নি। উত্তম সর্দার গ্রেফতার কি কেবল আইওয়াশ? মানুষের পুঞ্জিভূত ক্ষোভকে সামাল দেওয়ার জন্য এই গ্রেফতারি? প্রশ্ন উঠেছে আগেই। শিবপ্রসাদকে কবে গ্রেফতার করা হবে? এখন সেই প্রশ্ন উঠছে। রবিবারও মানুষের মনে সেই প্রশ্ন রয়েছে।
সন্দেশখালি এলাকায় পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। ১৪৪ ধারা জারি রয়েছে এলাকাতেও। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ। কবে ছন্দে ফিরবে সন্দেশখালি? সেই প্রশ্ন উঠছে।












Click it and Unblock the Notifications