ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী দেবে কবে? অভিষেকের বিরুদ্ধে লড়বে কে?

বুধবার আসানসোল লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এখন একমাত্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেই প্রার্থী ঘোষণা বাকি রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের টিকিটে এবারও লড়াই করছেন। তিনি ওই সংসদীয় এলাকার দুই বারের নির্বাচিত সাংসদ। তাঁর বিরুদ্ধে কে লড়াই করবে বিজেপির?

অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এলাকায় প্রাথমিক কর্মসূচি করে ফেলেছেন। স্থানীয় নেতৃত্বদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন তিনি। সিপিএমের তরফ থেকে এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ডায়মন্ড হারবার কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী প্রতীক উর রহমান। তিনি গতবারও ডায়মন্ড হারবার থেকে লড়েছিলেন। এবারও সিপিএম তাকে প্রার্থী করেছে।

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র নিয়ে দীর্ঘ সময় ধরেই রাজনৈতিক চর্চা চলছে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হতে চেয়েছিলেন। তিনি ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে চান। দিল্লিতে সংসদ ভবনে ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে যেতে চেয়েছিলেন নওশাদ।

কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল অন্য ঘটনা। ডায়মন্ড হারবার কেন্দ্রে আইএসএফ প্রার্থী দিয়েছে। বামেদের সঙ্গে তাদের জোট হয়নি। কিন্তু নওশাদ সিদ্দিকী নন। আইএসএফ অন্য প্রার্থী নির্বাচন করেছে। ওই কেন্দ্রে আইএসএফের প্রার্থী মজনু লস্কর।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য চ্যালেঞ্জ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি একাধিকবার এবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে জেতার কথা দাবি করছেন। বিজেপি সেখান থেকে জিতবে। এই দাবি করা হচ্ছে।

অন্যদিকে খোলা চ্যালেঞ্জ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এবারও তিনি বিরোধীদের হারাবেন। চার লক্ষের বেশি ভোটে এবার তিনি জয়লাভ করবেন। এমনই বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই লোকসভা কেন্দ্র নিয়ে যথেষ্ট চর্চা চলছে। রাজ্যের হাই ভোল্টেজ কেন্দ্রগুলির মধ্যে এটি অন্যতম। এ কথা বলাই যায়।

বিজেপি এখান থেকে কাকে প্রার্থী করবে? কবেই বা প্রার্থীর নাম ঘোষণা হবে? সেই নিয়ে চর্চা চলছে। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বিজেপি প্রার্থী পাচ্ছে না। তবে এই সব কথা কানে নিতে চাইছে না বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+