Sandeshkhali: গ্রেফতার দুই সাগরেদ, এবার সন্দেশখালির বাঘকে কবে গারদে ভরবে পুলিশ?
সন্দেশখালি কাণ্ডে অবশেষে পুলিশের জালে শাহজাহান শেখের আরেক সাগরেদ। গতকাল শিবু হাজরাকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু আসল বাঘ করে গ্রেফতার হবেষ অর্থাৎ সন্দেশখালির বাঘ শাহজাহান শেখকে কবে গ্রেফতার করবে পুলিশ এবার তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
গতকাল সন্ধেবেলায় শাহজাহান শেখের অন্যতম সাগরেদ শিবু হাজরাকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত করার পরেই গ্রেফতার করা হয় শিবু হাজরাকে। গত কয়েকদিন ধরেই শিবু হাজরার গ্রেফতারির দাবিতে উত্তাল হয়ে উঠেছিল সন্দেশখালি। গ্রামের মহিলারা লাঠি-ঝাঁটা নিয়ে শিবু হাজরার গ্রেফতারির দাবিতে রাস্তায় নেমেছিলেন।

কিন্তু তারপরেও পুলিশ তাঁকে গ্রেফতার করেিন। উল্টে গ্রামবাসীদের উপরে শিবু হাজরা এবং শাহজাহান শেখের দলবল চাপ তৈরি করছিল বলে অভিযোগ। রাতের অন্ধকারে সন্দেশখালিতে গ্রামবাসীদের ভয় দেখানো হচ্ছিল বলে অভিযোগ করেছিলেন তাঁরা। গ্রামের মহিলা অভিযোগ করেছিলেন রাতে পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে তাঁদের উপরে অত্যাচার করা হতো।গ্রামবাসীদের কাছে অভিযোগ শোনার পর রাজ্যপাল দিল্লিতে গিয়ে রিপোর্ট জমা দেন।
তফশিলি জাতি কমিশনও সন্দেশখালির রিপোর্ট রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছে। তাতে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির আর্জি জানিয়েছেন তাঁরা। কিন্তু তারপরেও সন্দেশখালির বাঘ শাহজাহান শেখকে কিন্তু গ্রেফতার করেনি পুলিশ।
ইডির উপরে হামলার ঘটনার পর থেকে প্রায় ২ মাস পার হতে চলল তারপরেও অধরা শাহজাহান শেখ। কোথায় রয়েছেন তিনি। অনেকেই দাবি করেছেন পুলিশই সুরক্ষা দিয়ে রেখেছে। এমনকী শিবু হাজরা, উত্তম সর্দাররা একটা সময় দাবি করেছিলেন শাহজাহান শেখ সন্দেশখালির বাঘ। তিনি সন্দেশখালিতেই রয়েছেন। সঠিক সময়ে প্রকাশ্যে আসবেন। কিন্তু এখনও পর্যন্ত পুলিশ তাঁকে গ্রেফতার করেনি।
এদিকে উত্তম সর্দার এবং শিবু হাজরার গ্রেফতারির পরেই রব উঠেছে এবার শাহজাহান শেখকে কবে গ্রেফতার করবে পুলিশ। শিবু হাজরার গ্রেফতারির পরেই রাজ্য পুলিশের ডিজি রাজীব সিনহা দাবি করেছেন, ইডি কেন গ্রেফতার করল না শাহজাহান শেখকে। এদিকে এই পরিস্থিতিতে আজই সেখানে যাচ্ছে তৃণমূলের ৩ মন্ত্রী। ব্রাত্য বসু, পার্থ ভৌমিক এবং সুজিত বসু। ৩ মার্চ আবার সন্দেশখালিতে সভা করার কথা ঘোষণা করেছে। উত্তম সর্দার থেকে শিবু হাজরার গ্রেফতারি পুরোটাই তৃণমূলের আইওয়াশ বলে দাবি করেছেন বিরোধীরা।












Click it and Unblock the Notifications