Panchayat Election Results 2023: সন্ত্রাস-হিংসার জবাব, ভাঙড়ে নিজের গড়েই হার আরাবুলের
সন্ত্রাস, হানাহানি, বোমাবাজির জবাব দিলেন মানুষ। ভাঙড়ে নিজের গড়েই হারলেন আরাবুল ইসলাম। পোলেরহাট ২ নং গ্রামপঞ্চায়েতে জয়ী হয়েছে আইএসএফ প্রার্থী। এই কেন্দ্রটি তৃণমূল কংগ্রেসের দোর্দণ্ড প্রতাপ নেতা আরাবুল ইসলামের একচেটিয়া ছিল।
এই কেন্দ্র থেকে একাধিকবার জয়ী হয়েছেন আরাবুল ইসলাম। কিন্তু এবার আর সেই জয় ধরে রাখতে পারলেন না তৃণমূল কংগ্রেসের দোর্দণ্ড প্রতাপ নেতা। হারের কারণ হিসেবে তিনি বলেছেন, আগেই জানতেন যে জিততে পারবেন না। তবে পোলের হাটে হারলেও আরও অনেক জায়গায় তৃণমূল কংগ্রেস জিতেছে।

পঞ্চায়েতের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই উত্তপ্ত ছিল ভাঙড়। মনোনয়ন জমার দিন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। মনোনয়ন জমা দেওয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিআইএসএফের কর্মী সমর্থকদের তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমসিম খেতে হয়েছিল পুলিশকে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আইএসএফের প্রার্থীদের মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ।
মুড়ি মুড়কির মতো বোমাবাজি হয়েছিল। আরাবুল ইসলামের ছেলের গাড়ি থেকে উদ্ধার হয়েছিল বোমা। তারপরেও উত্তেজনা থামেনি। ভোটের দিনেও উত্তপ্ত ছিল ভাঙড়। সেই ভাঙড়েই বড় ধাক্কা খেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। নিজের গড় পোলেরহাট ২নং অঞ্চলে হার স্বীকার করতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে।

আইএসএফ এবং জমি কমিটি একেবারে এবার ইতিহাস গড়েছে ভাঙড়ে। গ্রাম পঞ্চায়েতে জমি কমিটি ১৮টি আসনে জয়ী হয়েছে। আইএসএফ পেয়েেছ ৫ আসন, আর শাসক দল তৃণমূল কংগ্রেস পেয়েছে ১ টি আসন।
এত কথায় বলতে গেলে ভাঙড়ে মুখ পুড়েছে তৃণমূল কংগ্রেসের। হিংসা এবং সন্ত্রাসের জবাব দিয়েছেন মানুষ।
একেই বলে প্রতিরোধ। দীর্ঘ লড়াইয়ের সফলতা পেলো পাওয়ার গ্রীড আন্দোলনকারীরা। সারা পশ্চিমবঙ্গে এটাই শিক্ষার। তৃণমূল, বিজেপি সন্ত্রাসহীন মুক্তাঞ্চলে আজ শুধুই ওরা। জমি কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং লাল সেলাম জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications