Panchayat Election Results 2023: আরাবুলের দাপটেও ধাক্কা, ভাঙড় চিন্তা বাড়াল শাসক দলের

যে নির্বাচনই হোক ভাঙড় কিন্তু ভাঙড়েই আটকে রয়েছে। কিছুতেই নিজের অবস্থা বদলায় নেই। বরাবরই ভোট মানেই হিংসা ভাঙড়ে। সেই বাম আমল থেকেই একই পরিস্থিতি চলছে। এবারও সেই নিয়মের বদল হয়নি। শাসকের চমকানি যদিও এবার তেমন কাজ করেনি ভোট বাক্সে।

ভাঙড়ে এবার পঞ্চায়েত নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। ভাঙড়ের দোর্দণ্ড প্রতাপ নেতা কোনও কিছু করেই দলকে জেতাতে পারেনি। নিজেও পঞ্চায়েতের আসনে হেরেছে। যদিও পঞ্চায়েত সমিতির আসনে জয়ী হয়েছে আরাবুল ইসলাম। কিন্তু তাতে শাসক দলের তেমন প্রভাব পড়েনি।

Panchayat Election Results 2023

উল্টে চমকে ধমকেও কাজ হয়নি। উল্টো ফল হয়েেছ ভোট বাক্সে। গ্রামপঞ্চায়েতে কেবল মাত্র একটি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। বাকি সব আসনে জয়ী হয়েছে আইএসএফ এবং জমি রক্ষা কমিটি। যদিও জমি রক্ষা কমিটি নকশালদেরই একটি শাখা। ভোট ঘোষণার দিন থেকেউ উত্তপ্ত হয়েছিল ভাঙড়। মনোনয়নকে কেন্দ্র করে তুমুল অশান্তি তৈরি হয়েছিল ভাঙ়ড়ে।

বোমাবাজিতে ভাঙড়ে নাকি মনোনয়ন জমা দিতে পারছিলেন না আইএসএফের কর্মী সমর্থকরা। আরাবুল ইসলাম এবং তাঁর ছেলে মদতে মুড়ি-মুড়কির মতো বোমাবাজি হয়েছিল বিজয়গঞ্জ বাজারে। নজির বিহীন পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে। ভাঙড় যেন ওয়াসিপুরে পরিণস হয়েছিস সেসময় ভোটের দিনও বোমাবাজি হয় ভাঙড়ে। প্রাণ গিয়েছে অনেকজনের। আবার ভোট মিটতেই অশান্তি শুরু। গণনা মধ্যেই তুমুল বোমাবাজি গুলি চলেছে ভাঙড়ে।

Panchayat Election Results 2023

পুলিশ সুপার এবং তাঁর দেহরক্ষী কাঁঠালবেড়িয়ায় বোমার আঘাতে জখম হয়েছেন। পুলিশ সুপারের দেহরক্ষীর পায়ে গুলি লেগেছে। তিন জনের মৃত্যু হয়েছে ভোট পরবর্তী হিংসায়। তার মধ্যে ২ জন আইএসএফ কর্মী। কাঁঠালবেড়ি বাজার এলাকায় যত্রতত্র ছড়িয়ে রয়েছে বোমা। গণনার দিব বম্বস্কোয়াড গিয়ে বোমা গুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করে।

এদিকে নওশাদ সিদ্দিকিকে রক্ষা কবচ দিেয়ছে হাইকোর্ট। কোনও ভাবেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। আইএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ব়্যাফের পোশাক পরে ভাঙড়ে সন্ত্রাস চালিয়েছে তৃণমূল কংগ্রেস। তারাই রাতভর বোমাবাজি করেছে। পুলিশকেও ভয় পায় না তারা সেটা আবারও প্রমাণ হয়ে গিয়েছে গতকাল রাতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+