West Bengal Panchayat Election 2023: বারুদের স্তূপে রাজ্য, বাসন্তিতে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার
বারুদের স্তূপে পরিণত হয়েছে গোটা রাজ্য। ভাঙড়, বীরভূম থেকে শুরু করে উত্তরবঙ্গের একািধক জেলায় মনোনয়নকে কেন্দ্র করে যেভাবে খুনোখুনি-বোমা-গুলি চলেছে তাতে স্তম্ভিত রাজনৈতিক মহল। শাসক দল যদিও এই অশান্তির দায় নিতে নারাজ।
মনোনয়নকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে মুড়ি-মুড়কির মতো বোমা পড়েছে তিন দিন ধরে। পুলিশ কার্যত দর্শকের ভূমিকা নিয়েছিল। পুলিশের সামনেই একপ্রকার চলেছে বোমা বৃষ্টি। তারই মধ্যে একাধিক জেলায় বোমাবাজি হয়েেছ। বীরভূমের আমোদপুরে হয়েছে বোমাবাজি।

ভাঙড়ের রাজ্যপালের সফরের মাঝেই সাতব্যাগ বোমা পাওয়া গিয়েছে থানার কাছেই একটি পরিত্যক্ত বাড়িতে। ভাঙড় গার্লস স্কুলের মােঠ পাওয়া িগয়েছে বোমা। রাজ্যপালের রক্ষীরা সেই বোমা সরিয়ে নিয়ে গিয়েছে। পুলিশ কোনও উদ্যোগই নেয়নি।
তারপরেই আবার উত্তর দিনাজপুরের চোপড়াতেও মনোনয়নের মিছিলে পড়েছে বোমা। চলেছে গুলি। তাতে এক বাম কর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। মনোনয়ন জমা দিতে পারেননি তাঁরা। তারপরেই পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। হাইকোর্ট কড়া নির্দেশ দেয়।

তারপরে আবার দক্ষিণ দিনাজপুরের বাসন্তিতে উদ্ধার হল বোমা। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই তপ্ত হচ্ছে বাসন্তী। রবিবার ব্যাগের মধ্যে তাজা বোমার হদিশ মিলল বাসন্তী থানার অন্তর্গত কাঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের কলতলা এলাকায়।স্থানীয় বাসিন্দা হাফিজুল মোল্লার পরিত্যক্ত বাড়ি লাগোয়া ঝোপের মধ্যে এদিন দেখা যায় একটি ব্যাগের মধ্যে ৮ টি তাজা বোমা রয়েছে।
এই ঘটনা জানাতেই এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়।খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে বাসন্তী থানা পুলিশ।বোমা গুলি নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে সিআইডির। বোম স্কোয়াডকে।আর এই ঘটনায় সরাসরি বিরোধীদের পক্ষ থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।যদিও এই বোমা রাখার কাজ দুষ্কৃতীদের বলে দাবি করেছেন বাসন্তী তৃণমূলের বিধায়ক শ্যামল মন্ডল।












Click it and Unblock the Notifications