West Bengal Panchayat Election 2023: চোপড়ার পর ভাঙড়েও চলল গুলি, ১ ISF কর্মীর ও ১ তৃণমূলকর্মীর মৃত্যু

মনোনয়ন জমা শেষ হয়ে গিয়েছে কিন্তু অশান্তি কিছুতেই থামছে না ভাঙড়ে। নতুন করে বোমাবাজি শুরু হয়েছে সেখানে। ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। পুলিশ অসহায়ের মতো দাঁড়িয়ে রয়েছে। সকাল থেকেই মনোনয়ন জমাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ছিল ভাঙড়।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা বেড়েছে। মনোনয়ন জমার প্রথম দিন থেকেই ভাঙড়ে তুমুল উত্তেজনা ছিল। নতুন করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে ভাঙড়। বোমার পাশাপাশি গুলি চালানোর অভিযোগ উঠেছে। সূত্রের খবর এক আইএসএফ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গুলিতে ২ জনের মৃত্যু হয়েছে ভাঙড়ে। এক তৃণমূল কর্মী ও এক আইএসএফ কর্মীর মৃত্যু হয়েছে।

image of bhangar

ভাঙড় জুড়ে তাণ্ডব চলছে। ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিক গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। তারমধ্যে আবার মুড়ি মুড়কির মতো বোমা পড়ছে। ভাঙড়ের পানাপুকুর এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটেছে। সেখানে গুলিবিদ্ধ হয়ে এক কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

দাউ দাউ করে জ্বলছে গাড়ি। বোমাবাজির জেরে গোটা আকাশ ধোঁয়ায় ঢেকে গিয়েছে। লাঠি হাতে দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খেতে হচ্ছে তাঁদের। কিছুতেই পুলিশ পরিস্থিতি সামাল দিতে পারছে না। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি হচ্ছে।

image of bhangar

কয়েকঘণ্টা আগে উত্তর দিনাজপুরের চোপড়ায় বাম-কংগ্রেসের মিছিলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে মনোনয়নের শেষ দিনে। বাম-কংগ্রেসের মিছিলে গুলি চালানোর অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ হয়ে এক বাম কর্মীর মৃত্যু হয়েছে চোপড়ায়। গুলিবিদ্ধ ২ জনের অবস্থা আশঙ্কাজনক। মহম্মদ সেলিম দাবি করেছেন ২ জন বাম কর্মীর মৃত্যু হয়েছে চোপড়ায়। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। এই নিয়ে প্রধানবিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আবার রাজ্য নির্বাচন কমিশনকে িচঠি দিয়ে মনোনয়নের দিন বাড়ানোর কথা বলেছেন।

image of bhangar

তারপরেই ভাঙড়ে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। গত তিনদিন ধরে বোমাবাজি হচ্ছিল ভাঙড়ে। আইএসএফ কর্মীদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিবাদে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ভাঙড়। আক্রান্ত হয়েছেন পুলিশ। হাইকোর্ট স্পর্শকাতর জেলা হিসেবে ঘোষণা করার পরেও দক্ষিণ ২৪ পরগনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি। এই নিয়ে আদালতে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+