West Bengal News: গলা থেকে কেটে নেওয়া হয়েছে মুণ্ডুটাই! উপড়ে ফেলা হয়েছে যৌনাঙ্গও, দত্তপুকুরে একী কাণ্ড
West Bengal News: যুবকের এক মুণ্ডুহীন দেহ উদ্ধারকে কেন্দ্র করে তিবত চাঞ্চল্য ছড়াল জাগুলিয়ার মালিয়াকুর বাজিৎপুর এলাকায় (Body Found in Duttapukur) । শুধু তাই নয়, কেটে নেওয়া হয়েছে যুবকের যৌনাঙ্গও। একেবারে রক্তাত্ব অবস্থায় জমিতে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকরা। এরপরেই স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়।
ঘটনাস্থলে আসে দত্তপুকুর থানার পুলিশ। দেহটি ইতিমধ্যে স্থানীয় হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত ওই যুবকের পরিচয় জানতে পারেনি পুলিশ। কে বা কারা নৃশংস এই ঘটনা ঘটল তাও এখনও স্পষ্ট নয় (West Bengal News) । ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (west Bengal Police)।

এলাকার সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনায় একেবারে স্তম্ভিত মাঠে চাষ করতে আসা চাষিরা। উত্তর ২৪ পরগনার ছোট জাগুলিয়ার মালিয়াকুর বাজিৎপুর এলাকা। এলাকায় মানুষজন চাষবাদ করেই জীবিকা চালান।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের বয়স ৪০ এর কাছাকাছি বলে মনে করা হচ্ছে। আজ সোমবার সকালে অন্যান্য দিনের মতোই মাঠে কাজ করতে আসেন চাষিরা। দেখেন কৃষিজমির পাঠে দেহ পড়ে আছে। চারপাশ জুড়ে ছড়িয়ে রক্ত। শুধু তাই নয়, রক্তমাখা মদের গ্লাস, চিপসের প্যাকেট মিলেছে চারপাশ থেকে।
সেইক সমস্ত জিনিস এখন পরীক্ষা করে দেখা হচ্ছে। অন্যদিকে কাটা মুণ্ডুর খোঁজ চালানো হচ্ছে। পাশের একটি খালে নামানো হয়েছে ডুবুরি। পুলিশ সূত্রের খবর, বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এলাকায় কোনো যুবক নিখোঁজ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এলাকার সমস্ত থানাকে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। কোনও যুবকের নিখোঁজ ডায়েরি হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের দাবি, প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে। শুধুমাত্র নৃশংস ভাবে খুন করা নয়, দেহ পোড়ানোর চেষ্টা করা হয়েছে বলেো দাবি পুলিশের। ফলে উদ্ধার হওয়া দেহ কার তা জানতে তদন্তকারী আধিকারিকদের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলেও দাবি। অন্যদিকে ঘটনার সঙ্গে কোনও মহিলা যোগ আছে কিনা সেটাও নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, ঘটনার পরেই এলাকায় পুলিশের নজরদারি এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications