C. V. Ananda Bose On Sandeshkhali: খুব তাড়াতাড়ি ভালো খবর শোনা যাবে! ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজ্যপালের
C. V. Ananda Bose on sandeshkhali: নতুন করে উত্তেজনা সন্দেশখালিতে! বিশেষ করে ধূপখালি, বেড়মজুর এলাকায় পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন মহিলারা। কারোর হাতে লাঠি তো আবার কারোর হাতে ঝাঁটা। এমনকি দফায় দফায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েন এলাকার মানুষ। এলাকার মানুষের একটাই দাবি, সন্দেশখালির 'বেতাজ বাদশা' শেখ শাহজাহান এবং তাঁর অনুগামীদের গ্রেফতার করতে হবে।
কিন্তু কোথায় সে? গত প্রায় এক মাসেরও সময় কেটে গেলেও এখনও খোঁজ নেই শাহজাহানের।

যদিও খুব শীঘ্রই আশার আলো দেখতে পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস (C. V. Ananda Bose on sandeshkhali)। সন্দেশখালির 'বেতাজ বাদশা' কবে গ্রেফতার হবেন? এই প্রশ্নে রাজ্যপাল বলেন, সন্দেশখালি নিয়ে খুব তাড়াতাড়ি ভালো খবর শুনতে পাওয়া যাবে। এমনকি সুড়ঙ্গের শেষে আলো দেখতে পাওয়া যাবে বলেও মন্তব্য করেছেন রাজ্যপাল বোস (C. V. Ananda Bose on sandeshkhali)। আর এহেন মন্তব্য ঘিরেই আশার আলো তৈরি হচ্ছে। তাহলে কি খুব শীঘ্রই পুলিশের জালে শেখ শাহজাহান?
বলে রাখা প্রয়োজন, গত প্রায় ২৪ ঘণ্টার ব্যবধানে ফের একবার সন্দেশখালি ছুটে গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। গত বুধবার সন্দেশখালি যান তিনি। সেখানে দফায় দফায় বৈঠক করেন পুলিশ আধিকারিকদের সঙ্গে। এমনকি রাতে নদীপথে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। বুধবার রাতে সন্দেশখালিতে হঠাত পুলিশের ততপরতা নানা প্রশ্নের জন্ম দিয়েছিল নাগরিক সমাজে। যদিও বৃহস্পতিবার সকালেই নবান্নে ফিরে আসেন রাজীব কুমার।
আজ শুক্রবার ফের একবার এলাকায় গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি। কথা বলছেনম এলাকার মানুষের সঙ্গে। একই সঙ্গে বৈঠকও সারছেন এলাকার পুলিশ আধিকারিকদের সঙ্গে। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে দু'দুবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সন্দেশখালি যাওয়া এবং রাজ্যপালের মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিকমহল। যদিও শাহজাহন শেখ কোথায় এবং তাঁর গ্রেফতারি নিয়ে একেবারেই= স্পিকটি নট পুলিশ প্রশাসন। তবে রাজীব কুমার জানিয়েছেন, যারা আইন ভাংছেন তাঁদের বিরুদ্ধে আইন মেনেই ব্যবস্থা হবে।
বলে রাখা প্রয়োজন, সন্দেশখালি প্রসঙ্গে এর আগে রাজ্যপাল সিভি আনন্দ বোস (C. V. Ananda Bose on sandeshkhali) বলেন, রাজ্যপাল হিসেবে আমি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সম্পূর্ণভাবে ফেয়ার সুযোগ দিতে চাই। শাহজাহান শেখকে প্রথমে গ্রেফতার করা এটাই সরকারের কাজ উচিত বলেও মন্তব্য করেন রাজ্যপাল। তবে সরকার কি করছে সে বিষয়ে নজর রাখা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।












Click it and Unblock the Notifications