বসিরহাটে দীপেন্দুকে নিয়ে পাল্টা পোস্টার, সঙ্গে থাকার আশ্বাস
বসিরহাটে দীপেন্দুকে নিয়ে পাল্টা পোস্টার, সঙ্গে থাকার আশ্বাস
'দাঙ্গাবাজ প্রাক্তন বিধায়ক দীপেন্দু বিশ্বাসকে আমরা বসিরহাটে চাই না।' নির্বাচনের মুখে টিকিট না পেয়ে জার্সি বদলানো বসিরহাটের প্রাক্তন বিধায়ককে নিয়ে বৃহস্পতিবার বিতর্কিত পোস্টার পড়েছিল বসিরহাট জুড়ে। এবার তারই পাল্টা পোস্টার পড়েছে বসিরহাটের কয়েকটি জায়গায়। সেখানে লেখা রয়েছে, 'দাদা তুমি এগিয়ে চলো, আমরা সবাই সঙ্গে আছি।'

প্রসঙ্গত, বসিরহাট মহাকুমার বসিরহাট দক্ষিণের বিধায়ক দীপেন্দু বিশ্বাস এর টিকিট না পেয়ে ইতিমধ্যে বিজেপি সদর দপ্তরে কলকাতার হেস্টিংস অফিসে গিয়ে বিজেপিতে যোগদান করেছেন। তার হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, মুকুল রায় সহ নেতৃত্ব। ২০১৬, সালের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে এই কেন্দ্রে জিতেছিলেন।
কিন্তু তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় ২০২১ এর রাজ্য বিধানসভার তৃণমূল রাজ্য নেতৃত্ব বিগত দিনের কথা জেনে এবার তাকে প্রার্থী করেনি। ২০১৭ সালের ৬ ই জুলাই বসিরহাট বাদুড়িয়া স্বরূপনগর মহাকুমার বিভিন্ন ব্লকে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। যা রাজ্য, দেশ ছাড়িয়ে বিদেশে এই ঘটনা ছড়িয়ে পড়েছিল। যা সাধারণ মানুষের ভাবাবেগে আঘাত দিয়েছিল।
এছাড়াও বসিরহাটের বেআইনি সাদা বালি পাচার, গরু পাচারের মূল কান্ডারী নামেই পরিচিত দীপেন্দু বিশ্বাস। তার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগও রয়েছে। তাই প্রাক্তন বিধায়ক কে চাইছে না তার এই বিতর্কিত পোষ্টার পড়েছিল বসিরহাটে। এবং তার তলায় লেখা সচেতন নাগরিকবৃন্দ। এর পর ফের এই পোস্টারে বিতর্ক ত্তৈরি হয়েছে।
কে বা কারা এই পোস্টটার মেরেছে। এখনো পর্যন্ত জানতে পারিনি স্থানীয় বাসিন্দারা, সব মিলিয়ে নতুন করে রাজনৈতিক জল্পনা উসকে দিল এই পোস্টার ঘিরে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications