দিলীপের পরিবর্তন যাত্রায় হামলা, ইট ও বোমা ছোড়ার অভিযোগ, জখম ২ বিজেপি সমর্থক

দিলীপের পরিবর্তন যাত্রায় হামলা, ইট ও বোমা ছোড়ার অভিযোগ, জখম ২ বিজেপি সমর্থক

উত্তর ২৪ পরগনার মালঞ্চয় বিজেপির পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে গণ্ডগোল। বিজেপির রথকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। এমনকী বোমা ছোড়ারও অভিযোগ করা হয়েছে। ঘটনায় জখম হয়েছেন ২ বিজেপি কর্মী। বিজেপি যুব মোর্চার এক কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। এই নিয়ে প্রবল উত্তেজনা তৈরি হয় মালঞ্চয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দিলীপের পরিবর্তন যাত্রায় হামলা

জেলায় জেলায় পরিবর্তন যাত্রার সূচনা করেছেন বিজেপির একাধিক নেতা। সেই রথ নিয়ে জেলার বিভিন্ন শহরে ঘুরছেন বঙ্গ বিজেপির নেতারা। মালঞ্চে বিজেপির রথের নেতৃত্ব দিচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির রথ বেরোনোর পরেই সেই রথ লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে হুলুস্থূল পড়ে যায়। বিজেপি কর্মী সমর্থকর ছুটো ছুটি শুরু করেন। সেই সময় বিজেপি নেতাদের লক্ষ্য তরে বোমা ছোড়া হয় বলে অভিযোগ।

পুরো ঘটনায় বিজেপির হাত রয়েছে বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। ঘটনায় জখম হয়েছেন ২ বিজেপি কর্নী। সাগর দত্ত নামে এক বিজেপি কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পুলিশকে জানানো হয়েছে। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই নিয়ে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে মালঞ্চ এলাকায়। তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেস কোনও কিছু করেনি।

এই ঘটনার পর মিনাখাঁয়া পাল্টা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হামলা চালায় বিজেপি। পার্টি অফিস ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকা। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে রয়েছে। গোটা এলাকা থমথমে হয়ে রয়েছে। যদিও বিজেপির পরিবর্তন যাত্রার রথ নিয়ে নির্বিঘ্নেই দিলীপ ঘোষরা। উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক অভিযোগ করেছেন,পরিকল্পনা করেই গণ্ডগোল বাঁধিয়েছে বিজেপি। নিজেদের লোক ফিট করে বোমা ছুড়েছে। তারপরে তৃণমূলের পার্টিঅফিসে হামলা চালিয়েছে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+