সন্দেশখালিতে গিয়েছিলেন, আরও দায়িত্ব বাড়ল আইপিএস পাপিয়া সুলতানার, কিন্তু কেন?
আরও দায়িত্ব বাড়ল মহিলা আইপিএস পাপিয়া সুলতানার। তিনি বর্ধমানের এসপি হোমগার্ড পদে ছিলেন। আজ মঙ্গলবার জানা গেল, তাকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যারাকপুর এক নম্বর ব্যাটেলিয়ানের দায়িত্বতেও এবার তিনি।
কেন এই বাড়তি দায়িত্ব? তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। জানা যাচ্ছে, পাপিয়া সুলতানা সন্দেশখালিতে গিয়েছিলেন। নির্যাতিতাদের সঙ্গে কথা বলে তাদের বয়ান রেকর্ড করা হয়েছিল। আজও এই আইপিএস সন্দেশখালিতে ছিলেন। সিপিএম নেত্রী বৃন্দা কারাতকে জানানো হয়েছিল ১৪৪ ধারার কথা।

সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচার হয়েছে। ধর্ষণ, শ্লীলতাহানির ভয়াবহ অভিযোগ সামনে এসেছে। রাজভবন থেকে রীতিমতো পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হয়। এরপরেই আইপিএস পাপিয়া সুলতানাকে সন্দেশখালিতে পাঠানো হয়েছিল।
তিনি এলাকায় মানুষের সঙ্গে কথা বলেন। মহিলাদের সঙ্গেও কথা বলেছিলেন। সন্দেশখালিতে নারী নির্যাতনের ঘটনায় ১০ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি তৈরি হয়েছিল। সেখানে নাম ছিল এই আইপিএস এর।
সন্দেশখালি এলাকায় গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলেছিলেন আইপিএস পাপিয়া সুলতানা। চারটি অভিযোগ জমা পড়েছিল পুলিশের কাছে। নারী নির্যাতনের কোনও অভিযোগ সামনে আসেনি। এই কথাই জানা যায়।
কেন এই আইপিএসকে বাড়তি দায়িত্ব দেওয়া হল? তাঁর কাজের প্রশংসা করে দায়িত্ব বাড়ল? না কী তার পিছনে অন্য কোনও কারণ রয়েছে? এই প্রশ্ন উঠছে।












Click it and Unblock the Notifications