WB Election Result 2022: পানিহাটিতে জয় ধরে রাখল তৃণমূল, বিপুল ভোটে জয়ী নিহত কাউন্সিলরের স্ত্রী

WB Election Result 2022: পানিহাটিতে জয় ধরে রাখল তৃণমূল, বিপুল ভোটে জয়ী নিহত কাউন্সিলরের স্ত্রী

স্বামীর কেন্দ্র ধরে রাখলেন স্ত্রী। পানিহাটির ৮ নম্বর ওয়ার্জে উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন নিহত কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত। ২২৭৪ ভোটে জয়ী হয়েছেন তিনি। ভোটর কয়েক দিনের মধ্যেই রাস্তায় খুন করা হয়েছিল তাঁকে।

পানিহাটিতে জয় তৃণমূলের

পানিহাটিতে জয় তৃণমূলের

পাণিহািটতে নিহত টিএমসি কাউন্সিলর অনুপম দত্তের কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল। তাতে নিজেদের কেন্দ্র ধরে রেখেছে শাসক দল। এই কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী করা হয়েছিল অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্তকে। তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। ২২৭৪ ভোটে জয়ী হয়েছেন অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত। অনুপম দত্তের থেকেও বেশি ভোটে জিতেছেন তাঁর স্ত্রী। পুরসভা ভোটে এই ওয়ার্ডে অনুপম দত্ত পেয়েছিলেন ২২০০ ভোট।

কী বললেন মীনাক্ষী দত্ত

কী বললেন মীনাক্ষী দত্ত

অনুপম দত্তের কেন্দ্রে তাঁর চেয়েও বেশি ভোটে জয় পুরোটার জন্য এলাকার বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। ওয়ার্ডের মানুষ তাঁর পাশে ছিলেন বলেই এই জয় তিনি পেয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি। সাধারণ মানুষ যেমন তাঁর উপর ভরসা রেখেছেন। ঠিক তেমনই তাঁদের পাশে থেকে কাজ করে সেই ভরসার মর্যাদা রাখবেন বলে এলাকাবাসীকে প্রতিশ্রুতি দিয়েছেন অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত।

খুন হন অনুপম দত্ত

খুন হন অনুপম দত্ত

পুরভোটের কয়েকদিনের মধ্যেই ঘটেছিল হত্যাকাণ্ড। রাস্তায় চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন নির্বাচিত কাউন্সিলর অনুপম দত্ত। সেসময় হঠাৎই স্কুটিতে করে এসে কয়েকজন তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেল শেষ রক্ষা করা যায়নি। খুনি সেসময় পালিয়ে টিটাগড়ের কাছে খাগড়ার বনে লুকিয়ে পড়েছিল। পুলিশের আগে এলাকার বাসিন্দারা তাকে সেখান থেকে ধরে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেয়। প্রমোটিং নিয়ে শত্রুতার জেরেই তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান।

ঘাঁটি শক্ত হল টিএমসি

ঘাঁটি শক্ত হল টিএমসি

অনুপম দত্তে ওয়র্ডে ফের টিএমসির জয়ে পানিহাটিতে টিএমসির ঘাঁটি আরও শক্ত হল। অর্জুন সিং বিজেপি ছেড়ে টিএমসিতে যোগ দেওয়ায় বিজেপি অনেকটাই কোনঠাসা হয়ে পড়েছে ব্যারাকপুর, পানিহাটি, টিটাগড় এলাকায়। সংগঠনকে মজবুত রাখতে যদিও এই এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে। কিন্তু তাতে কতটা সফল হবে বিজেপি সেটা বোঝা যাচ্ছে না। সামনেই আবার লোকসভা ভোট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+