মণীশ শুক্লা খুনে জড়িত ২ তৃণমূল নেতা, ধৃত খুররমের সঙ্গে মদন মিত্রের ছবি ফাঁস করলেন অর্জুন
মণীশ শুক্লা খুনে জড়িত ২ তৃণমূল নেতা, ধৃত খুররমের সঙ্গে মদন মিত্র, ব্রাত্য বসুর ছবি ফাঁস করলেন অর্জুন
টিটাগড়ের বিজেপি কাউন্সিলর মণীশ শুক্লা খুনে নাম জড়াল ২ তৃণমূল কংগ্রেস নেতার। টিটাগড় থানায় তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। একজন ব্যারাকপুরের পুর প্রশাসক এবং অপরৃজন টিটাগড়ের পুর প্রশাসক। অভিযুক্ত ২ তৃণমূল কংগ্রেস নেতার সঙ্গে ঘটনায় গ্রেফতার খররমের যোগাযোহ রয়েছে বলে জানা গিয়েছে।

মণীশ খুনে তৃণমূল নেতা
মণীশ শুক্লা খুনের ঘটনায় এবার নাম জড়াল ২ তৃণমূল কংগ্রেস নেতার। একজন ব্যারাকপুর পুর প্রশাসক উত্তম দাস এবং অপর জন টিটাগড়ের পুর প্রশাসক প্রশান্ত চৌধুরী। টিটাগড়ে এই দুই তৃণমূল কংগ্রেস নেতার নাম উল্লেখ করা হয়েছে। এই ২ জনের সঙ্গেই নাকি খুররমের যোগাযোগ ছিল। আজ সকালেই খুররম এবং গুলাব সিং নামে ২ জনকে গ্রেফতার করে পুলিস।

অর্জুনের দাবি
খুররমের গ্রেফতারির পর চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি রীতিমতে মোবাইল খুলে খুররমের সঙ্গে তৃণমূল কংগ্রেসের তাবর নেতাদের যোগাযোগের ছবি ফাঁস করেছেন। মদম মিত্র, ব্রাত্য বসুর সঙ্গে খররমের ছবি দেখিয়েছেন তিনি। একই সঙ্গে অর্জুন দাবি করেছেন তাঁদের অভিযোগই সত্যি ছিল।

সিসিটিভি ফুটেজ প্রকাশ্য
মণীশ শুক্লা খুনের সিসিটিভি ফুটেজে আততায়ীদের ছবি প্রকাশ্যে এসেছে। যদিও তাঁদের এখনও গ্রেফতার করা যায়নি। বাইকে করে যে চারজন এসে গুলি চালিয়েছিলেন তাঁদের খোঁজ এখনও পায়নি পুলিস। প্রথমিক ভাবে অনুমান করা হচ্ছে শার্প শ্যুটার ভাড়া করেই খুন করানো হয়েছে মণীশকে।

সিবিআই তদন্তের দাবি
গতকালই রাজভবনে গিয়ে মণীশ শুক্লার মৃত্যুর সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেতারা। এনআরএস হাসপাতাল থেকে লম্বা মিছিল করে বিজেপি নেতারা রাজভবনে যান। কিন্তু পুলিসের বাধায় দেহ রাজভবনে নিয়ে যেতে না পারলেও চার জন বিজেপি নেতা গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন।












Click it and Unblock the Notifications