জবকার্ড চাইতে গেলে দুই গৃহবধূকে হেনস্থার অভিযোগ হাড়োয়ায়
জবকার্ড চাইতে গেলে দুই গৃহবধূকে হেনস্থার অভিযোগ হাড়োয়ায়
জবকার্ড চাইতে গেলে দুই গৃহবধূকে শারীরিক হেনস্থার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার হাড়োয়ায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় আহত দুই গৃহবধূ।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তুফান দাস, বিট্টু দাস, সুমন দাস, শুকদেব দাসেরা। স্থানীয় ওই দুই গৃহবধূর জবকার্ড আটকে রেখে দীর্ঘদিন ধরে হেনস্থা করছিল। এদিন তাঁরা জবকার্ড চাইতে গেলে ওই দুই মহিলাকে বেধড়ক মারধর ও শারীরিক ভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় দুই গৃহবধূ আহত হন তাদেরকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
আরও অভিযোগ, দুই গৃহবধূকে রীতিমতো মাটিতে ফেলে বেধড়ক মারধর করে পাশাপাশি শ্লীলতাহানি করা হয়। তাদের পরনের শাড়ি ব্লাউজ ছিড়ে দেওয়া হয় এবং রীতিমত শারীরিক নিগ্রহ করে অভিযুক্ত তুফান দাস, বিট্টু দাস, সুমন দাস, শুকদেব দাসের বিরুদ্ধে।
অন্যদিকে, অভিযুক্তদের পক্ষ থেকে ঘটনার কথা অস্বীকার করা হয়েছে। তাদের অভিযোগ, ওই মহিলারাই তাদের মারধর করেছে। উভয় পক্ষই হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেছে অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
তবে ঘটনার প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, শুধুই কি জব কার্ড নিয়ে এই গন্ডগোল? না অন্য কোনো কারণ? না রাজনৈতিক কোন উদ্দেশ্য এই গন্ডগোল। পুরো বিষয়টি নিয়ে খতিয়ে দেখছে পুলিশ।












Click it and Unblock the Notifications